দিনের আদিখ্যেতা নয়, সারা বছর হোক পরিবেশ রক্ষা! চূর্ণী নদীর করুণ দশা মনে করাল কঠিন বাস্তব
News18 বাংলা | ০৬ জুন ২০২৬
: আজ বিশ্ব পরিবেশ দিবস। শুধু পালনীয় দিন নয়, গাছ কাটার প্রতিবাদ না করে বছরে শুধু একটি দিন গাছ লাগানোরও নয়! জলাশয় বা রাস্তায় আবর্জনা ফেলে বছরে একদিন পরিষ্কার করাও নয়। পরিবেশকে রক্ষা করার জন্য নানা বার্তা, নানা উপদেশ শোনা গেলেও আমরা কজন গুরুত্ব দিই সেটাই বড় প্রশ্ন। ভারতবর্ষে প্রকৃতি দান যেভাবে রয়েছে অন্য দেশে তেমন নেই, সেটাই আমাদের গর্ব। কিন্তু সেই পরিবেশ সেই প্রাকৃতিক সম্পদকে আমরা কজন যত্ন করি কজন মনে রাখি অচিরেই ধ্বংসের দিকে এগোচ্ছে ।
সবুজ ধ্বংস হোক কিংবা জলাশয় প্রকৃতি আর মাটির বড় ক্ষতি করে চলছে প্লাস্টিক আর এই প্লাস্টিক ব্যবহার যেখানে সেখানে ফেলা হচ্ছে। নিষেধ, করা আইন করেও প্লাস্টিক ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই প্লাস্টিক আমাদের জনজীবনে প্রভাব ফেলছে এ বলার অপেক্ষা থাকেনা। পরিবেশে গাছ, মাটি যেমন অন্যতম ভূমিকা পালন করে, ঠিক তেমনই পরিবেশের বাস্তুতন্ত্র ঠিক রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নদ-নদীগুলি।
নদিয়ার রানাঘাট চূর্ণী নদীর ধারে দিনের পর দিন দোকান, বাড়ি থেকে সমস্ত আবর্জনা প্লাস্টিক চূর্ণী নদীর ধারে ফেলে চলেছেন, নিষেধ, পরিবেশবিদরা নিষেধ করেও কোনও ফল হচ্ছে না। সাধারণ মানুষ সচেতন হন না। এই সব প্লাস্টিক, আবর্জনা চূর্ণী নদীর জলে মিশে জল যেমন দূষিত হচ্ছে তেমনই পরিবেশ ক্ষতি করছে। পরিবেশ দিবস নিয়ে নানা আলোচনা, বার্তা দেওয়া হলেও মানুষ সজাগ না হলে কিংবা সরকার কড়া পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সুতরাং পরিবেশ দিবস উপলক্ষে শুধু এই একটি দিনেই সচেতনতার পাঠ না পড়িয়ে জাগরিত হতে হবে সারা বছরের জন্য সচেতন হতে হবে পরিবেশের জন্য। এমনটাই মনে করছেন পরিবেশপ্রেমীরা।