• Khan Sir- এর কোচিংয়ের বাইরে বিশাল পুলিশবাহিনী, রাতেই গ্রেপ্তার হবেন?
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • গ্রেপ্তার হওয়ার মুখে ‘খান স্যার’? নেটদুনিয়ায় পরিচিত শিক্ষক এবং ইউটিউবার ‘খান স্যার’-এর একটি কোচিং সেন্টার রয়েছে পাটনায়। সম্প্রতি সেখানে একটি ঝামেলা হয়। অন্য একটি কোচিং সেন্টারের সঙ্গে ঝামেলা ঘিরে রণক্ষেত্র হয়েছিল পাটনার ওই এলাকা। সেই সময়ে খান স্যার গুলি ছুড়তে বলেছিলেন বলে দাবি তাঁর দুই নিরাপত্তারক্ষীর। সেই ঘটনা ইতিমধ্যেই খান স্যারের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় গ্রেপ্তার করা হতে পারে ওই ইউটিউবার শিক্ষককে, এমনই জল্পনা। শুক্রবার বিকেল থেকেই পাটনায় তাঁর কোচিং সেন্টারের বাইরে পুলিশের উপস্থিতি ছিল। যত রাত বেড়েছে, ততই বাহিনীর সংখ্যা বেড়েছে।

    শুক্রবার বিকেলের পর থেকে পাটনায় খান স্যারের কোচিং সেন্টারের সামনে দেখা যায় পুলিশ বাহিনী। সূত্রের খবর, তখন থেকেই তাঁকে গ্রেপ্তারির প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সেই সময়েই কোচিং সেন্টারে আসতে দেখা যায় খান স্যারের আইনজীবীকে। শুক্রবার রাত পৌনে একটা পর্যন্ত গ্রেপ্তারির খবর মেলেনি। যদিও যে কোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

    ২ জুন খান স্যারের কোচিং সেন্টারে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অন্য একটি কোচিং সেন্টারের ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁরা পরে একটি ভিডিয়ো সামনে আনে, সেখানে দেখা যায় খান স্যারের দুই নিরাপত্তারক্ষী পরপর গুলি চালাচ্ছেন। তারপরেই অন্যদিকে মোড় নেয় ঘটনাটি। অভিযুক্ত দুই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা জানায়, খান স্যারই গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। তারপরেই খান স্যারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। খুনের চেষ্টা, অস্ত্র আইনের মতো ধারা দেওয়া হয়েছে।

    খান স্যারের আসল নাম ফয়জ়ল খান। উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে পাটনায় থাকেন তিনি। সেখানে কোচিং সেন্টারে নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের পড়ান।

  • Link to this news (এই সময়)