• ‘মাছ চোর’ শওকত গ্রেফতার হতেই কী করলেন আইএসএফ কর্মী সমর্থকরা? NIA অফিসের বাইরেই বিরাট ‘সেলিব্রেশন’
    News18 বাংলা | ০৬ জুন ২০২৬
  • গ্রেফতার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা৷ তৃণমূল নেতা গ্রেফতরা হতেই NIA অফিসের বাইরে মিষ্টি বিতরণ করল আই এস এফ নেতৃত্ব। সূত্রের খবর, শওকত মোল্লার গ্রেফতার হওয়ার খবর শুনেই এনআইয়ের অফিসের সামনে ভিড় করেন আই এস এফ কর্মী সমর্থকরা৷ সেখানেই নিজেদের মধ্যে মিষ্টি বিলি করে তারা। মূলত শওকাত মোল্লা গ্রেফতার হওয়ার খুশিতেই তারা মিষ্টি খাচ্ছেন বলে দাবি, আই এস এফ কর্মী সমর্থকদের৷

    প্রসঙ্গত, ২০২৬ বিধানসভা ভোটে ভাঙড়ের তৃণমূল প্রার্থী হয়েছিলেন শওকত মোল্লা৷ অন্যদিকে আইএসএফ প্রার্থী হন নওশাদ সিদ্দিকি৷ শেষমেশ শওকতকে পরাজিত করে জয়ী হন নওশাদ৷ যদিও তার মাছেই শওকত নিয়ে ‘মাছ চোর’ গান থেকে শুরু করে একাধিক বিষয়কে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল তরজা ঘিরে এ বছর উত্তপ্ত থেকেছে ভাঙরের ভোটের ময়দান৷ এবার শওকত মোল্লার গ্রেফতারির খুশিতে মাতল আইএসএফ কর্মী সমর্থকেরা৷

    প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে এনআইএ আধিকারিকরা শওকতের জীবনতলায় বাড়িতে পৌঁছলে দেখতে পান তালা ঝুলছে বাড়িতে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এরপর দিনভর চলে টানটান নাটক। অবশেষে শুক্রবার সন্ধ্যায় তিনি গ্রেফতার হলেন।

    বৃহস্পতিবার এনআইএ আধিকারিকরা তাঁর ছেলের সঙ্গেও কথা বলেন। তাঁর ক্যাফেতে চলে তল্লাশি, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়, যদিও সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। চিরুনি চল্লাশি চলে গোটা এলাকায়। কিন্তু শওকত ছিলেন অধরা। বৃহস্পতিবার রাতে রটে যায় যে, চুনাখালি হয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক করছেন শওকত। যদিও সে সব অতীত, গ্রেফতারির পরে বর্তমানে এনআইএ অফিসে রয়েছেন তিনি।

    শওকতের মেয়ে শাবানা এবং স্ত্রী দাবি করেছেন, ‘শওকত মোল্লা আত্মসমর্পণ করেছে।’ মৌখালির বাড়িতে শুক্রবার সন্ধ্যায় এসেছিলেন তিনি। তখনই আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। তাঁরা যখন কলকাতা আসছিলেন সেই সময় চিংড়িহাটার কাছ থেকে এনআইএ-এর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় শওকত মোল্লাকে। গাড়ির মাঝখানে শওকত মোল্লাকে বসিয়ে এনআইএ অফিসে নিয়ে যান আধিকারিকরা। শওকত মোল্লাকে এনআইএ অফিসে পৌঁছে দিয়ে পরিবারের সদস্যরা ফিরে যান।

    শুক্রবার সন্ধ্যায় NIA হাতে গ্রেফতার হন শওকতের সহকারি তৃণমূল নেতা শামসুল সরদার। বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লা এই শামসুলের বাইকে চড়েই বারবার জায়গা পরিবর্তন করছিলেন, এদিন সন্ধ্যায় শামসুলকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। শামসুল সরদারকে গ্রেফতারের পর থেকেই জাল গোটানো শুরু হয়েছিল। অবশেষে জালে উঠল ‘মাছ চোর’।
  • Link to this news (News18 বাংলা)