• বার্ধক্য ভাতা নয়! গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা! তারপর...
    News18 বাংলা | ০৬ জুন ২০২৬
  • নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের এক চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার টাকা। রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার তাকা দেওয়া। তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা প্রত্যেক মহিলাদের দিত মাসে মাসে, সেটাই বর্তমানে পরিবর্তন হয়েই অন্নপূর্ণা যোজনা হয়েছে। যদিও তার জন্য লাগছে বেশ কিছু নথিপত্র।

    শুক্রবার এক চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা। চিকিৎসক সঞ্জিত বিশ্বাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্থানীয় সাইবার ক্যাফেতে যান বৃদ্ধ ভাতার টাকা এসেছে কিনা তা দেখতে। সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে তারা বলে পাঁচ হাজার টাকা রয়েছে। তখনই সন্দেহ হয় এবং তাদেরকে বলি এত টাকা আমার অ্যাকাউন্টে থাকার কথা নয়। তখন তারা জানায়, অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকাও ঢুকেছে বার্ধক্য ভাতার পাশাপাশি।

    ওই চিকিৎসক বলেন, “এই টাকা আমার নয়, এই টাকা যাতে অন্য কোনও গরীব মহিলা পায় তার ব্যবস্থা করতে। সেই কারণেই সেই টাকা তিনি তোলেননি শুধুমাত্র তার বৃদ্ধ ভাতার টাকা তুলে তিনি চলে আসেন। ইতিমধ্যেই তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানও সদস্যদের জানিয়েছেন বিষয়টি। তবে কিভাবে এই অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকল তার অ্যাকাউন্টে, তা ঘিরে এলাকায় বিশেষ চাঞ্চল্য ছড়িয়েছে এবং তিনি নিজেও বুঝতে পারছেন না কিভাবে তার অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা এলl” তবে এই বিষয়টি তিনি পঞ্চায়েতের মেম্বার-সহ প্রধানকে জানাবেন এবং সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই টাকা যাতে সরকারের কোষাগারে জমা হয় তার ব্যবস্থার জন্য যা যা করণীয় সেটা করবেন।
  • Link to this news (News18 বাংলা)