• আজও ভিজবে বাংলা, কোন কোন জেলায় বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার আপডেট
    আজ তক | ০৬ জুন ২০২৬
  • শুক্রবার সকাল থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। এর ফলে কিছুটা কমেছে তাপমাত্রা। কিন্তু কাটেনি আর্দ্রতাজনিত অস্বস্তি। যার ফলে আবার বৃষ্টির আশায় রয়েছেন অনেকে। আর এই বিষয়ে ভাল খবর দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়ে দিয়েছে, আজ, অর্থাৎ শনিবারও ঝড়বৃষ্টি হতে পারে। 

    তাই আর সময় নষ্ট না করে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা জেনে নিন। 

    বর্ষা কতদূর? 
    ইতিমধ্যেই দেশে প্রবেশ করেছে বর্ষার মৌসুমী বায়ু। আগামী দুই দিনের মধ্যেই সেটা গোয়ায় পৌঁছে যাবে। সেই সঙ্গে মহারাষ্ট্র থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মতো আরও কিছু জায়গায় বর্ষা ঢুকে পড়বে বলে জানা যাচ্ছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে বাংলায় কবে ঢুকবে বর্ষা? যদিও সেই উত্তরটা এখনও মেলেনি। তাই এই তথ্য জানতে কিছুটা সময় অপেক্ষা তো করতেই হবে।

    তবে বর্ষা না ঢুকলেও বাংলায় ঝড়বৃষ্টি চলছে। আর এমন পরিস্থিতি আরও কিছুদিন চলবে বলেই জানা গিয়েছে। 

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মাঝে মধ্যে রোদ উঠতে পারে। তবে দিনের অধিকাংশ সময়ই আকাশে থাকতে পারে মেঘ। যার ফলে অস্বস্তিকর গরম সঙ্গী হবে। 

    যদিও দুপুরের পরই হবে হাওয়া বদল। বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। যদিও কম বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তাই এই সব জেলাগুলিতে অস্বস্তি থাকবে বলেই মনে করা হচ্ছে। 

    এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে কি আদৌ তাপমাত্রা কিছুটা কমবে? উত্তর হল, তাপমাত্রায় তেমন একটা ফারাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
    আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে এখনও বৃষ্টি হবে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে উল্লেখযোগ্য হারে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদায় তুলনামূলক কম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

    তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের থেকে মনোরম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। দুই-এক দিনের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা। তাই এখন যাঁরা উত্তরবঙ্গে, তাঁরা সেরা সময় কাটাবেন। 

     
  • Link to this news (আজ তক)