• ইন্ডিয়ায় ফাটল নেই, নতুন বন্ধু মিলেছে: রাউত
    বর্তমান | ০৬ জুন ২০২৬
  • নয়াদিল্লি: তামিলনাড়ু ভোটের পর ‘বিশ্বাসঘাতকা’র অভিযোগে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে স্ট্যালিনের দল ডিএমকে। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠকে না থাকার ঘোষণা করেছেন তাঁরা। স্ট্যালিনের এই সিদ্ধান্ত ঘিরেই চাপানউতোর শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। ডিএমকের দূরত্ব বাড়ানোর সিদ্ধান্তকে ফাটল বলে মেনে নিতে রাজি নন জোট শরিক উদ্ধবপন্থী শিবসেনার নেতা সঞ্জয় রাউত। পাশাপাশি বিজয়ের দল টিভিকেকে ‘বিকল্প বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। পালটা বিজেপির কটাক্ষ, ইন্ডিয়া জোটের অস্তিত্ব এখন কেবল খাতায় কলমেই টিকে রয়েছে। 

    উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ বলেন, ‘ইন্ডিয়া জোটে ফাটল ধরেছে এমন দাবি ভুল। তামিলনাড়ু ভোটের পর ডিএমকে দূরত্ব বাড়িয়েছে। তার বদলে আমরা টিভিকে-কে পেয়েছি। এটা ফাটল নয়, বিকল্প বন্ধু।’ পালটা বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার কটাক্ষ, ‘ইন্ডি জোট টুকরো টুকরো হয়ে গিয়েছে। ৪ মে তারিখেই আমরা বলেছিলেম, ইন্ডি জোট বলে কোনো কিছু থাকবে না। সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। এই জোট শুধুমাত্র কাগজে-কলমে আর টিভির স্ক্রিনেই টিকে রয়েছে।’
  • Link to this news (বর্তমান)