• মেয়েকে খুনের অভিযোগে মাকে গণধোলাই বসিরহাটে
    বর্তমান | ০৬ জুন ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: পারিবারিক বিবাদের জেরে শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় বসিরহাট থানার তেঘরিয়া গ্রামে। উত্তেজিত জনতা শিশুর অস্বাভাবিক মৃত্যুর জন্য মাকে গণধোলাই দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে বসিরহাট থানার পুলিশ। তারা উত্তেজিত জনতার হাত থেকে মৃত শিশুটির মাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটিয়েছে শিশুকন্যার মা। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)