নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার নিমতায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ফতুল্লাপুর মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক হোমগার্ড। তাঁর নাম অর্ক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্রাফিকে কর্মরত। তাঁকে আরজি কর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, অর্কবাবুর চোট গুরুতর। পা ও মাথায় একাধিক সেলাই পড়েছে। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ একটি চারচাকার গাড়ি দ্রুতগতিতে তেঘরিয়া মোড়ের দিক থেকে বেপরোয়া গতিতে সিগন্যাল ভাঙে। ফতুল্লাপুর সিগন্যালের কাছে পুলিশ গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। অর্কবাবু ক্যামেরায় গাড়িটির ছবি তুলছিলেন। ওইসময় চালক তাঁকে সজোরে ধাক্কা মারেন।