• বঙ্গে বুলেট ট্রেন, শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছবে মাত্র 6 ঘণ্টায়
    eTV Bharat | ০৬ জুন ২০২৬
  • কলকাতা, 6 জুন: বঙ্গে এবার বুলেট ট্রেন সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ শনিবার রেলমন্ত্রী বলেন, "রাজ্যের জন্য বুলেট ট্রেনের সঙ্কল্প নেওয়া হয়েছে। দিল্লি, লখনউ, বারাণসী, পটনা হয়ে শিলিগুড়িকে কানেক্ট করবে। 6 ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া সম্ভব হবে, পাশাপাশি তা আরামদায়কও ৷ পাশাপাশি কলকাতা মেট্রোয় আগামী 4 থেকে 5 বছরের মধ্যে 60টি নিউ জেনারেশন মেট্রো আনা হবে কলকাতায় ৷"

    বৈঠকে যোগ দিতে আজ কলকাতায় এসে শনিবার সকাল নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। দমদম বিমানবন্দর থেকে বেরিয়েই মেট্রোয় বসেন রেলমন্ত্রী। মেট্রো সফরে সাধারণ যাত্রীদের সঙ্গে কথাও বলেন রেলমন্ত্রী ৷ এরপর তিনি অটোতে চেপেও সফর করেন। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।

    এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের জন্য এক গুচ্ছ রেল প্রকল্পের সূচনা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী ৷ বুলেট ট্রেন নিয়ে এদিন রেলমন্ত্রী বলেন, "এই কাজ শীঘ্রই শুরু হবে বলে ৷ রেল প্রকল্পের পথ প্রশস্ত হয়েছে। সব বিধায়করা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, নতুন স্টেশন, নতুন অনেক ট্রেন চালুর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের দিকে নজর দেওয়ার অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রীকে।
  • Link to this news (eTV Bharat)