• ৬ ঘণ্টায় জুড়বে শিলিগুড়ি-দিল্লি, আরও একগুচ্ছ সুবিধা পাবে বাংলা, ঘোষণা রেলমন্ত্রীর
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • নবান্নে রেলমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক। সেই বৈঠক থেকে বাংলার জন্য একাধিক ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক রেলমন্ত্রীর। তার আগে সাংবাদিক বৈঠক করেন তাঁরা। সেখানেই রেলমন্ত্রী জানান, আগের সরকার রেলের কাজে অনুমতি দিত না। উল্টে কিছু কিছু কাজের জন্য আদালতে চলে যেত। এ প্রসঙ্গে চিংড়িঘাটা মেট্রোর কাজের কথা বলেন রেলমন্ত্রী। তবে এ বার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় ইতিহাস তৈরি হয়েছে, রেলেও আসবে গতি সে কথাও জানান তিনি। নবান্নের সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী বলেন, ‘এ বার বুলেট ট্রেনে ৬ ঘণ্টায় জুড়বে দিল্লি-শিলিগুড়ি। দিল্লি থেকে লখনউ, তার পরে পাটনা হয়ে শিলিগুড়ি পৌঁছবে ট্রেন।’

    এ দিন রেলমন্ত্রী ঘোষণা করেন:

    * ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস করবে রেল

    * আন্ডারপাসের জন্য ৪০টির বেশি NOC রেলকে

    * ১০২টি অমৃত ভারত স্টেশন হবে

    * গোপীবল্লভপুর-নয়াগ্রাম রেল নেটওয়ার্ক হবে

    * রাজ্যে রেলে ১ লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে

    * আগামী ৫ বছরে কলকাতা মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেনের সূচনা করা হবে

    সবিস্তার আসছে

  • Link to this news (এই সময়)