• বাগবাজার ঘাটে তলিয়ে গেলেন ডাক্তারি পড়ুয়া, উদ্ধার নিথর দেহ
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • বাগবাজারে গঙ্গায় ডুবে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার। মৃতের নাম সোহম বসাক (২২)। কলকাতা মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। বাড়ি হুগলির কোন্নগরের কানাইপুরে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে বাগবাজার ঘাটে গিয়েছিলেন তিনি।

    সেখানে গঙ্গায় নামেন। সূত্রের খবর, গঙ্গায় নেমে অনেকটা এগিয়ে যান তিনি। তাঁর সঙ্গে থাকা বন্ধুর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসেন।উদ্ধারের জন্য নামলেও বাঁচানো যায়নি। নর্থ পোর্ট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

    সোহমের বাবা অজয় বসাক জীবন বিমা সংস্থায় কাজ করেন। ২০২০ সালে মাধ্যমিক পাশ করেন সোহম, ২০২২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। এর পরে মেডিক্যালে ভর্তি হন। রাতেই কোন্নগরের বাড়িতে খবর দেওয়া হয়। কী ভাবে এই ঘটনা ঘটল, সবটা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)