• ‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর
    প্রতিদিন | ০৬ জুন ২০২৬
  • বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্য-কেন্দ্রের মধ্যে ছিল ‘যুদ্ধ যুদ্ধ’ ভাব। তার ফলে বাংলায় রেল উন্নয়ন থমকে ছিল। তবে সরকারের পালাবদলে সে সমস্যা মিটে যাবে। আগামিদিনে রাজ্যে ১ লক্ষ কোটির রেলপ্রকল্পের কাজ হবে। রাজ্যের প্রত্যেক জেলা জুড়বে রেল মানচিত্রে। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ।

    এদিন শুভেন্দু অধিকারী বলেন, “কেন্দ্রের সঙ্গে বিগত রাজ্য সরকারের যুদ্ধ যুদ্ধ ভাব ছিল। মুখ্যমন্ত্রী আগের সরকার রেলমন্ত্রকের সঙ্গে কথা বলেনি। তবে এবার ডবল ইঞ্জিন সরকারের প্রয়াসে বড়সড় পরিবর্তন হবে রেলে। রেলবোর্ড, রেলমন্ত্রী বারবার চিঠি পাঠিয়েছেন। তা সত্ত্বেও কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও গত ৫ বছরে মেট্রো ও বিভিন্ন রেল প্রকল্পে ৪ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। ২০২৬-২৭ অর্থবর্ষে ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার ১ লক্ষ কোটি টাকার কাজ হবে।”

    তিনি আরও জানান, বাংলায় ১০২টি অমৃত ভারত স্টেশন, ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ হবে। সে কারণে যেখানে জমির প্রয়োজন হবে, তা দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গণপরিবহণগুলির মধ্যে রেল অন্যতম। এখনও পর্যন্ত বাংলার একাধিক জেলা রেল মানচিত্রের অন্তর্ভুক্ত নয়। তবে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, করিমপুর, তেহট্ট, জলঙ্গি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, হিলি-সহ বাংলার প্রত্যেক জায়গা রেল মানচিত্রের আওতাভুক্ত করা হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলকে যুক্ত করা হবে। তার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

    বৈঠক করতে এদিন সকালে দমদম বিমানবন্দরে পৌঁছন রেলমন্ত্রী। বিমানবন্দর-নোয়াপাড়া মেট্রো চড়েন তিনি।

    অটোতেও চড়েন রেলমন্ত্রী। যাত্রীদের সঙ্গে কথাবার্তাও বলেন। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)