• হাইওয়ে পার হতে গিয়েই চরম বিপত্তি, শান্তিপুরে দ্রুতগতির চারচাকার ধাক্কায় চুরমার টোটো, আহত ৫
    News18 বাংলা | ০৬ জুন ২০২৬
  • : ১২ নম্বর জাতীয় সড়ক নদিয়ার প্রফুল্ল নগর এলাকায় টোটো এবং চার চাকা গাড়ির ভয়ানক সংঘর্ষে আহত পাঁচ। ঘটনাটি নদিয়া শান্তিপুর প্রফুল্লনগর এলাকার। জানা যায়, এদিন আনুমানিক বেলা একটা নাগাদ একটি ব্যাটারী চালিত টোটো ১২ নম্বর জাতীয় সড়ক এইপাড় থেকে ওই পাড়ে অতিক্রম করার সময় আচমকা একটি চারচাকা গাড়ি এসে ধাক্কা মারে আচমকা।

    যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। তবে টোটোটি আচমকা রাস্তা ক্রস করাতে গাড়ির চালক অনেক আগেই ব্রেক কষেন, যদিও শেষ রক্ষা হয়নি। ব্রেক ধরার পরেও গাড়িটি অনেক দূরে গিয়ে দাঁড়ায় এবং ততক্ষণেই সজোরে ধাক্কা মেরে টোটোটিকে। টোটোর যাত্রী-সহ গাড়ির চালক পাঁচ জন গুরুতরভাবে জখম। আহতদের ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে তারা প্রত্যেকেই চিকিৎসাধীন।

    জাতীয় সড়কে ফের একবার ঘটল গুরুতর পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টোটো ও দ্রুতগতির গাড়ির সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি, যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এলাকাবাসীকে।

    উল্লেখ্য, জাতীয় সড়কে টোটো চালানো এবং টোটো অতিক্রম করার ক্ষেত্রে একাধিকবার নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা জারি করেছে পুলিশ প্রশাসন। তবুও সেই নির্দেশ অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে, জাতীয় সড়কে নির্ধারিত গতিসীমা উপেক্ষা করে অনেক যানবাহন চলাচল করছে বলেও জানা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ম ভঙ্গ এবং অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
  • Link to this news (News18 বাংলা)