• মাছ নয়... পুকুর সেঁচে উঠছে অস্ত্র! রমরমিয়ে চালাত ‘নেটওয়ার্ক’, STF-এর হাতে শাহজাহানের আত্মীয়
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • বাসন্তী এবং সন্দেশখালি৷ এখানেই রমরমিয়ে চলছিল অস্ত্র কারবারের নেটওয়ার্ক৷ আজ, দুই ২৪ পরগনায় দিনভর অভিযান চালাল স্পেশাল টাস্ক ফোর্স৷ উদ্ধার অস্ত্র, গ্রেফতার একাধিক৷ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বেআইনি অস্ত্রশস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা উদ্ধারের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই নির্দেশে রাজ্য পুলিশের এসটিএফ বিশেষ তল্লাশি অভিযান শুরু করে শনিবার সকালে।

    আজ দিনভর এসটিএফের অভিযানে সন্দেশখালি, ন্যাজাট ও বাসন্তী থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয় ১৯টি আগ্নেয়াস্ত্র ও ৫৭ রাউন্ড গুলি। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

    এদিন ভোর সাড়ে পাঁচটা থেকে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির মণিপুর ও আকুঞ্জিপাড়ায় তল্লাশি অভিযান চালানো হয়। প্রথমে সরবেরিয়া বাজার এলাকা থেকে লুৎফর নামে এক অভিযুক্তকে আটক করে এস টি এফ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সরবেড়িয়া সহ আশপাশের এলাকায় বেআইনি অস্ত্রশস্ত্রের কারবারের মূলচক্রী রমজান মোল্লা।

    রমজান মোল্লা বাসন্তীর চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়েরা বিবির স্বামী। রমজানের ফিশারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। রমজানকে জিজ্ঞাসাবাদ করে ও আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। ঘটনায় মোট ১৮টি বন্দুক ও ৫৬টি কার্তুজ উদ্ধার করেছে এসপিএফ।

    এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে ও দুজনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজনকে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত চরাবিদ্যা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে , যার মধ্যে মূলচক্রী রমজান রয়েছে। রমজান সম্পর্কে শেখ শাহজাহানের আত্মীয় হয় বলে জানতে পেরেছে এসটিএফ। এখনও তল্লাশি অভিযান চলছে বিভিন্ন এলাকায়।

    রমজান মোল্লায় মূলত এদিকে অস্ত্র কারবারের নেটওয়ার্ক চালাত বলে মনে করছে এসটিএফ। সূত্রের খবর, আত্মীয় হওয়ার পাশাপাশি শেখ শাহজাহানের অন্যতম সাগরেদ এই রমজান। অন্যদিকে, রমজানের পরিবারের দাবি ফাঁসানো হয়েছে রমজানকে। তাঁর বাড়ি বা ফিসারী থেকে কিছুই পায়নি পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)