• রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
    প্রতিদিন | ০৭ জুন ২০২৬
  • রক্তারক্তি কাণ্ড! গুরুতর জখম হয়ে হাসপাতালে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। বর্ষীয়ান সিপিএম নেতা হাসপাতালে ভর্তি শুনেই চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে। তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ নিতে শুরু করেন ডান-বাম রাজনৈতিক দলের নেতারাই। কিন্তু কী হয়েছে শিলিগুড়ির প্রাক্তন মেয়রের?

    জানা গিয়েছে, বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। শনিবার বিকেল নাগাদ নিজের বাড়ির ঘরে পড়ে গিয়ে মাথা ফাটে অশোকবাবুর। রক্তাক্ত অশোককে বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রথমে শহরের কলেজপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। চোট গুরুতর হওয়ায় পরে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করানো হয়েছে। সেখানেই তিনই এই মুহূর্তে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নার্সিংহোমে দলীয় নেতা-কর্মীরা পৌঁছেছেন। ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন অশোকবাবু।

    দলীয় সূত্রে জানা গিয়েছে, অশোকবাবুর মাথায় আঘাত এতটাই গুরুতর যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। বর্ষীয়ান নেতার দুর্ঘটনার খবরে শিলিগুড়ি তথা রাজ্য রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিলিগুড়ির রাজনৈতিক ইতিহাসে এক অবিসংবাদিত নাম অশোক ভট্টাচার্য। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক জানান, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের বিশেষ নজরদারি রয়েছে। আশা করা হচ্ছে, উন্নত চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
  • Link to this news (প্রতিদিন)