• ঝাড়গ্রামে হাতির হানায় জখম এক
    বর্তমান | ০৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ফের হাতির হানা। যার জেরে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। নাম নির্মল মাহাত। বাড়ি জামবনী ব্লকের চন্দুয়া গ্রামে। শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে হরিকীর্তন শুনে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন নির্মলবাবু। ঝাড়খণ্ড ও বাংলার সীমানায় হাতির সামনে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করেন স্থানীয় মানুষজন। ভরতি করা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
  • Link to this news (বর্তমান)