• বেআইনি নির্মাণের প্রতিবাদ, প্রহৃত যুবক
    বর্তমান | ০৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মহিয়াড়ি-২ পঞ্চায়েতের কুণ্ডুরবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর পাড়ে বেআইনিভাবে একটি বাড়ি নির্মাণের কাজ চলছিল। এর প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ মোদি। অভিযোগ, নির্মাণকারীদের সঙ্গে বচসার জেরে তাঁকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত ইন্দ্রজিৎ ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, অভিযুক্তরা তৃণমূলের ঘনিষ্ঠ এবং এর আগেও নদীর পাড়ে বেআইনি নির্মাণ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)