• Breaking News Live: তৃণমূল কাউন্সিলার মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে পুলিশের হানা
    এই সময় | ০৭ জুন ২০২৬
  • রাজ্য়ের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সোমবার হাজিরার নির্দেশ পুলিশের। বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। আর আগে শনিবার তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু হাজিরা দেননি অরূপ বিশ্বাস। অসুস্থতার কারণে ১৪ দিন সময় চেয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

    অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR দায়ের শান্তিনিকেতন থানায়। অভিযোগ, ২০২১ সালে বোলপুরে পার্টি অফিস তৈরির সময়ে ওই ইট মালিকের থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নিয়েছিলেন অনুব্রত। কিন্তু কোনও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। ইট মালিক সেই টাকা চাইতে গেলে তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে।

    রবিবার সাতসকালে কলেজস্ট্রিটে তৃণমূল নেতা মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে পুলিশের হানা। তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। সূত্রের খবর, ওই তৃণমূল কাউন্সিলরারের বিরুদ্ধে পকসো মামলার অভিযোগ রয়েছে। এ দিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তঅিযুক্ত তৃণমূল কাউন্সিলরারের বাড়িতে হানা দেয় জোড়াসাঁকো থানার পুলিশ।

    রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারের পরে এ বার ফেডারেশনের ৪ সদস্যকে পুলিশের তলব। নিউ আলিপুর থানায় তলব করা হয়েছে ফেডারেশনের ৪ সদস্যকে। সূত্রের খবর, ধৃত স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ৪ জনের নাম।

    রাজ্য়ে পালাবদলের পর থেকেই দিকে দিকে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের একাধিক নেতা। শনিবার গ্রেপ্তার করা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সুজয় হাজরাকে। বাপ্পাদিত্য পাটুলি ১০১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। সুজয় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক। দুজনের বিরুদ্ধে হুমকি, তোলাবাজি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।

    ওডিশায় রবিবার সকালে সরকারি ইঞ্জিনিয়ারের ঠিকানায় ভিজ়িল্যান্সের অভিযান। ওই ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েই এ দিনের অভিযান চালানো হয়েছে। সূত্রের খবর, ওই ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকার থেকে ২ কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ মিলেছে। এ ছাড়াও ওই সরকারি ইঞ্জিনিয়ারের ৫টি বিলাসবহুল ভবন, ১৩টি প্লটের হদিশ মিলেছে।

    দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠক বসতে চলেছে সোমবার। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার একাই দিল্লি যান অভিষেক।

    আজ, রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। মেরামতি ও সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছে এই সেতু এমনটাই জানিয়েছেন জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত, ১৬ ঘণ্টা বন্ধ রাখা হবে সেতু। যার জেরে বিকল্প পথে চলবে যানবাহন। 

    ফের বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। এই নিয়ে ৩ মাসে দ্বিতীয়বার দাম বাড়ল রান্নার গ্যাসের। ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৯ টাকা। কলকাতায় LPG-র দাম বেড়ে ৯৬৮ টাকা। ৫ কেজি’র ‘ছোটু’ সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বাড়ানো হয়েছে।

    রবিবারেও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতাতেও। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

  • Link to this news (এই সময়)