মন্ত্রী হলেও বদলায়নি অভ্যাস, খাওয়া-দাওয়া, আজও তিনি গ্রামের মানুষ, বীরভূমের লালমাটির ভূমিপুত্র
News18 বাংলা | ০৭ জুন ২০২৬
গত মাসের ৪ তারিখ বিপুল সংখ্যক ভোট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। দীর্ঘ ১৫ বছর পর হয়েছে রাজ্যের পালাবদল। ঠিক সেখানেই জায়গা করে নিয়েছেন বীরভূম জেলার অন্যতম মুখ হিসেবে পরিচিত দুধকুমার মণ্ডল। আজ বলে নয় দীর্ঘ প্রায় ৪ দশকের রাজনৈতিক সংগ্রাম তাঁর। একাধিক নির্বাচনে পরাজয়। তবে অবশেষে চলতি বছর খুশির হাওয়া দুধকুমার এবং তাঁর পরিবারের মধ্যে।
দীর্ঘ পরাজয়ের পর অবশেষে মন্ত্রিত্ব পদ পেয়েছেন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার বাসিন্দা ও ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক দুধকুমার মণ্ডল। মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর থেকেই দুধকুমার মণ্ডলের বাড়িতে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। চারিদিকে খুশির হাওয়া, আর তারই মাঝে নিজের হাতে মিষ্টি বিতরণ করে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। তবে মন্ত্রী হলে কী এমন হবে! মাটির মানুষের শিকড় কী আর এত সহজে ভোলা যায়।
আরও পড়ুন: হঠাৎ Bike চালিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির কে…? এক গাল মিড-ডে মিলের খাওয়ার মুখে তুলেই বললেন, ‘টেস্টটা ইম্প্রুভ করার চেষ্টা করুন’
হাজারো ব্যস্ততা এবং শুভেচ্ছা বার্তার ভিড়ে তাঁর জীবনযাত্রা এবং চলার পথ রইল এক্কেবারে সাধারণ। এই চরম ব্যস্ততার মাঝে যখন একটু সময় পেলেন, তখনই ধরা পড়ল এক অদ্ভুত সাদামাটা গ্রামীণ চিত্র। কোনও ধরনের জাঁকজমক নয়, টিফিনে তাঁর পাতে সামান্য মুড়ি আর আম। এক হাতে মুড়ি, আর অন্য হাতে ধরা একটি আস্ত গোটা আম। যেভাবে গ্রামবাংলার metho মানুষের মতোই তাঁর পাতে গরমের পরম তৃপ্তির মেনু। মন্ত্রী হওয়ার পর সময়ের বড্ড অভাব তবে মানুষের ভালবাসার গভীর টানে ঘরে বাইরে ২৪ ঘণ্টা ব্যস্ততা।
এই ব্যস্ত জীবনযাত্রার মাঝেও দুধকুমারবাবু প্রমাণ করে দিলেন পদের গরিমা যতই আসুক না কেন গ্রামীণ আদব-কায়দা আর সরলতাতেই তাঁর আসল পরিচয়। ক্ষমতা তাঁকে বদলাতে পারেনি তিনি আজও সেই চেনা মাটির মানুষ। তিনি জানান “আগে আমি ঠিক যেমনভাবে জীবনযাত্রা করতাম তেমনভাবেই চলবো। আমি ছোট থেকেই গ্রাম্য পরিবেশে এমন ভাবেই বড় হয়ে উঠেছি। আগামী দিনেও এমন সাধারণভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”