• হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
    প্রতিদিন | ০৭ জুন ২০২৬
  • হাওড়া জেলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ সন্দেহজনক জাল ওষুধ। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা মনে করছেন, নিকৃষ্ট মানের এই ওষুধ বাজারে ছড়িয়ে দেওয়ার অপেক্ষায় মজুত রাখা ছিল। গত বাহাত্তর ঘণ্টা ধরে হাওড়ায় ম্যারাথন রেড-চালিয়েছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। হাওড়া বালির তৃণমূল নেতা কৈলাস মিশ্র দলীয় কার্যালয় সংলগ্ন ওষুধের গোডাউন থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ। হাওড়ার অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলারের নেতৃত্বে এই অভিযান চলেছে।

    উদ্ধার হওয়া মেডিসিনের তালিকায় কী কী ওষুধ রয়েছে? সূত্রের খবর, জ্বরের ওষুধ, অ্যাসিডিটি-গ্যাসের ওষুধ, ওষুধ-সহ একাধিক গুরুত্বপূর্ণ অসুখের ওষুধ রয়েছে উদ্ধার হওয়া ওষুধের তালিকায়। দলীয় কার্যালয়কে কেন ওষুধের গোডাউন বানানো হয়েছিল তা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, এই ওষুধের কারবার কৈলাস মিশ্রদের পারিবারিক।

    বালি বিজেপির আহ্বায়ক যোগেশ সিং জানালেন, “তৃণমূল নেতা কৈলাস মিশ্র বেআইনিভাবে দলীয় কার্যালয়ে ওষুধ মজুত রেখেছিলেন। যেখান থেকে ওষুধ উদ্ধার হয়েছে কয়েক বছর আগে তা ছিল তৃণমূল নেতা কৈলাস মিশ্রর দলীয় কার্যালয়। ওষুধগুলি সম্পূর্ণ বেআইনিভাবে মজুত করা হয়েছিল। এ সবই কৈলাস মিশ্র ও তাঁর ভাই মিলে বেআইনিভাবে করেছেন। আমাদের দাবি, ওঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।” রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা এ নিয়ে তদন্ত শুরু করেছেন।
  • Link to this news (প্রতিদিন)