• বাড়ল গৃহস্থ LPG সিলিন্ডারের দাম, এক লাফে ২৯ টাকা
    এই সময় | ০৭ জুন ২০২৬
  • আমজনতার পকেটে আরও চাপ। ফের বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। ৬ জুন মধ্যরাতের পর থেকে ঘরে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল অনেকটাই। পিটিআই সূত্রের খবর, প্রতিটি ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা। গত তিন মাসে গৃহস্থের ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল। অন্য দিকে, এ দিন ৫ কেজি’র ‘ছোটু’ সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বাড়ানো হয়েছে।

    পিটিআই সূত্রের খবর, দিল্লিতে এখন গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৯৪২ টাকা। কলকাতায় এই দাম দাঁড়াল ৯৬৮ টাকায়। তবে ভারতের বিভিন্ন শহরে গ্যাসের সিলিন্ডারের দাম বিভিন্ন হবে, কারণ রাজ্যভেদে শুল্ক আলাদা। এর আগে মার্চে সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ৬০ টাকা। সেই সময়ে, ৬ মার্চ এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৩৯ টাকা করেছিল তেল বিপণন সংস্থাগুলি।

    পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে সেই এলাকায় একাধিক দেশে অপরিশোধিত তেল উৎপাদন এবং গ্যাস উৎপাদন ধাক্কা খেয়েছে। হরমুজ় প্রণালী দিয়ে ট্যাঙ্কায় যাতায়াতে সমস্যা হয়েছে, যার ফলে জোগানেও ধাক্কা লেগেছে। এর ফলে ভারতে এলপিজির সঙ্কটের ছবি ইতিমধ্যেই দেখা গিয়েছে। যেহেতু ভারত এলপিজির জন্য পশ্চিম এশিয়ার উপর বহুমাত্রায় নির্ভরশীল, ফলে সমস্যা হয়েছে এ দেশেও।

    ৬ মার্চের পরে কয়েক দফায় বাণিজ্যিক রান্নার গ্যাস এবং পেট্রল-ডিজ়েলের দাম বেশ খানিকটা বাড়ানো হলেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি।
  • Link to this news (এই সময়)