'অন্নপূর্ণা যোজনা'র অনলাইন আবেদন ৫ মিনিটে, নয়া 'এই' লিঙ্ক থেকে এক ক্লিকেই ফর্ম ফিল-আপ, ধাপে ধাপে জানুন পদ্ধতি
News18 বাংলা | ০৭ জুন ২০২৬
* অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন এখন আরও সহজ। ৩ জুন থেকে অনলাইন ফর্ম ফিলআপ শুরু হলেও অনেকেই আবেদনপত্র পূরণ করতে পারছিলেন না, নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু ৫ জুন সন্ধ্যা থেকে খুব সহজেই করা যাচ্ছে ফর্ম ফিলআপ। https://socialregistry.wb.gov.in/citizen/#/ - এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন যে কেউ।
* শুক্রবার রাত থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন। পশ্চিমবঙ্গ সরকারের https://socialregistry.wb.gov.in/-এই পোর্টালে আবেদন করা যাবে। পোর্টালটিতে ক্লিক করলেই দু'টি ভাগ দেখা হবে। Citizen/Family Login ও Department Officer Login। অন্নপূর্ণা যোজনার আবেদন করতে ক্লিক করতে হবে প্রথমটিতে।
* অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য প্রথমেই উপভোক্তাকে জেলা নির্বাচন করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিলে সেখানেই আসবে ওটিপি। সেই ওটিপি দিলেই রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে আপনার জন্য। তারপর সেখানেই বিভিন্ন তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তবে একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন মহিলাই আবেদন করতে পারবেন।
* আবেদনের জন্য ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে সেই তথ্য দিতে হবে। কিন্তু তালিকায় নাম না থাকলে তারা আবেদনই করতে পারবেন না।
* অনলাইনে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। এছাড়াও ইনকাম প্রুফ, পাসপোর্ট সাইজ রঙিন ফটো-সহ একাধিক তথ্য লাগবে। ফর্মে দিতে হবে? দিতে হবে পরিবারের সকল সদস্যের আধার কার্ড। বাড়ির সদস্যের মোবাইল নম্বর। সদস্যের ভোটার এপিক নম্বর। পরিবারের সকল সদস্যের জন্মতারিখ। ডিজিটাল রেশন কার্ড নম্বর। কার্ডটি কোন ধরনের সেটিও জানাতে হবে।
* আবেদনপত্রে দিতে হবে পরিবারের প্রধান ও প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্কের ডিটেলস। পরিবারের নিজস্ব জমি রয়েছে কি না, মোট জমির পরিমাণ কত, তিন বা তার বেশি পাকা ঘর আছে কি না, জমির রেকর্ড, মিউটেশনের তথ্যও জমা দিতে হবে। কারও নামে চার চাকার গাড়ি থাকলে রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির মডেল জানাতে হবে।
* আবেদনকারীকে স্বাস্থ্যবিমা থাকলে তার তথ্য দিতে হবে। প্যান ও জিএসটি, আয়ের কলামে সেই তথ্য দিতে হবে। কেউ আয়কর দেন কি না, তা জানাতে হবে স্পষ্টভাবে। প্রত্যেক সদস্যের পেশা জানাতে হবে। SIR ২০২৬ সংক্রান্ত মামলা থাকলে তথ্য দিতে হবে।
বুধবার ৩ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা ক্রেডিট হতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ৫ মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দিয়ে প্রকল্পের সূচনা করেন। সাংবাদিক বৈঠকে জানান, প্রথম দফায় ২৮ লক্ষেরও বেশি উপভোক্তা প্রথম কিস্তির টাকা হাতে পাবেন। আগামী ৩ মাস ধরে ৭ দিন অন্তর অন্তর তালিকা প্রকাশ করবেন মহিলা ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
* এই প্রকল্পের জন্য যোগ্য হতে আবেদনকারীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স অবশ্যই ২৫-৬০ বছরের মধ্যে হতে হবে। আয়করদাতা হওয়া যাবে না। স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অথবা রাজ্য বা কেন্দ্রীয় সরকার, পঞ্চায়েত, সংবিধিবদ্ধ সংস্থা, স্থানীয় সংস্থা, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণকারী হওয়া যাবে না। পশ্চিমবঙ্গের কোনও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে নিযুক্ত থাকা যাবে না।