• সকাল থেকে এলাকা ঘিরেছে পুলিশ, অবশেষে জোড়াসাঁকোর কাউন্সিলার বাড়ি থেকে থানার পথে
    এই সময় | ০৭ জুন ২০২৬
  • কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলারের বাড়িতে পুলিশের হানা। ২০২৩ সালের একটি পকসো মামলা রয়েছে কাউন্সিলারের বিরুদ্ধে। রবিবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় জোড়াসাঁকো থানার পুলিশ। যে নাবালিকা এই অভিযোগ করেছিল, সে শনিবার ওই কাউন্সিলারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ে কাউন্সিলারের লোকজন তার উপরে চড়াও হয়। হুমকি দেয় বলেও অভিযোগ। সেই ঘটনায় সকাল থেকে এলাকা ঘেরে পুলিশ। প্রায় ৫ ঘণ্টা পার করে অভিযুক্ত কাউন্সিলারকে থানায় নিয়ে যাওয়া হয়।

    এলাকার এক যুবক জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে একটি FIR হয়। কাউন্সিলারের নামে এক নাবালিকা থানায় অভিযোগ করে। কোর্টে মামলা চলছে। এরই মধ্যে শনিবার ওই নাবালিকাকে কাউন্সিলারের এক ঘনিষ্ঠ মারধর করে বলে অভিযোগ ওঠে। যা শুনে স্থানীয় যুবকরা আসেন। তবে এলাকার সিংহভাগ সিসিক্যামেরাই ভেঙে দেওয়ার অভিযোগ কাউন্সিলারের লোকজনের বিরুদ্ধে। প্রমাণ লোপাট করতে এই কাজ করা হয়েছে বলেও অভিযোগ।

    একই সঙ্গে স্থানীয়দের অভিযোগ, ওই কাউন্সিলার এলাকার একটি বাড়ি কব্জা করে রেখেছেন। সেখানে বসে নানা দুর্নীতি, অপকর্ম করতেন কাউন্সিলার।

  • Link to this news (এই সময়)