• কলকাতা পুরসভার কাউন্সিলারদের নিয়ে বৈঠক বাতিল, দিল্লি যাচ্ছেন মমতা
    এই সময় | ০৭ জুন ২০২৬
  • কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের নিয়ে রবিবার বৈঠক করার কথা ছিল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এ দিনই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে হচ্ছে মমতাকে। স্বাভাবিক ভাবেই মমতা থাকতে না-পারায় বাতিল হলো রবিবার তৃণমূল কাউন্সিলরাদের বৈঠক।

    রবিবার দুপুর ৩টেয় ইএম বাইপাস লাগোয়া তৃণমূল ভবনে পুরসভার সকল কাউন্সিলারকে নিয়ে বৈঠক করার কথা ছিল তৃণমূল নেত্রীর। ইতিমধ্যেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। ফলত, পুরসভায় দলের পরবর্তী পদক্ষেপ কী হবে? তা নিয়ে আলোচনার জন্যেই এই বৈঠক ডাকা হয়েছিল।

    অন্য দিকে, সোমবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন। বৈঠকে থাকবেন মমতাও। রাজ্যে পালাবদলের পরে বিরোধী জোটের এই বৈঠক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের যোগদান গুরুত্বপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলে। সেই বৈঠকে যোগ দিতেই রবিবারই মমতা দিল্লি যাচ্ছেন বলে খবর।

  • Link to this news (এই সময়)