• ববির উত্তরসূরি খোঁজার রবিবাসরীয় বৈঠক বাতিল?
    আজকাল | ০৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা বিক্ষুব্ধ গোষ্ঠীর দখলে, লোকসভাতেও তেমনকিছু ঘটবে, জল্পনা তেমনটাই। এবার কি লালবাড়িতেও বিক্ষোভ! কাউন্সিলররা শুনছেন না দলনেত্রীর কথা? 

    দিল্লি যাওয়ার আগে, রবিবার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল মমতা ব্যানার্জির। কিন্তু সূত্রের খবর, তৃণমূল ভবনের পূর্বনির্ধারিত ওই বৈঠক হচ্ছে না। যদিও তার প্রাথমিক কারণ হিসেবে জানা গিয়েছে, নানা এলাকায় কাউন্সিলর, জনপ্রতিনিধিদের দেখেই জনরোষের যে প্রতিফলন, তাতে বেশিরভাগ কাউন্সিলর পাড়া থেকে তৃণমূল ভবনে যাওয়ার  'রিস্ক' নিতে পারছেন না। ফলে সিংহভাগ কাউন্সিলর বৈঠকে উপস্থিত হতে পারবেন না বলে জানান। 

    যদিও অপর এক সূত্রের তথ্য, মমতা ব্যানার্জি আজই দিল্লি যাচ্ছেন, আগামিকালের ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির হতে। তাঁর দিল্লি যাওয়ার কারণেই আজকের বৈঠকে অনুপস্থিত থাকার সম্ভাবনা ছিল। সেই কারণেই, শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক।  

    ফিরহাদ হাকিম, শুক্রবার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় এবার মেয়র কে হবেন? প্রশ্ন ঘুরছে। তথ্য, রবিবাসরীয় বৈঠকে তা নিয়ে আলোচনায় বসতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এসবের মাঝে মাথা চাড়া দিচ্ছে আরও এক জল্পনা, মমতা কি এবার ফের মেয়র পদে ফিরিয়ে আনতে চলেছেন শোভনকে? যদিও আজকাল ডট ইন-কে এই প্রশ্নের উত্তরে শোভন সরাসরি কিছু জানাননি। তবে জল্পনা ছিল, আজ তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। যদিও বৈঠক বাতিল হওয়ায়, তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঞ্জিয়ে জল্পনা বজায় থাকল একপ্রকার। 

     
  • Link to this news (আজকাল)