• বৈষ্ণব-মুখ্যমন্ত্রী বৈঠকে দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল প্রকল্পে অনুমোদন, আশার আলো দেখছেন স্থানীয়রা
    প্রতিদিন | ০৭ জুন ২০২৬
  • ডবল ইঞ্জিন সরকারের একমাস পূরণ হতে এখনও বাকি কয়েকটাদিন। তার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রেলের মানচিত্রে জুড়তে চলেছে রাজ্যের একাধিক জেলা। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নী বার্তা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পরে নন্দীগ্রাম রেল প্রকল্প নতুন করে আলোর মুখ দেখতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেন।

    নন্দীগ্রামের ঘরে ছেলে মুখ্যমন্ত্রী। তিনি কথা দিয়েছিলেন নন্দীগ্রাম রেল প্রকল্পে নতুন করে গতি আসবে। তিনি কথা রেখেছেন। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে নন্দীগ্রামের কথা উঠতেই খুশি স্থানীয়রা। দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল প্রকল্পের জন্য পুনরায় কেন্দ্র ও রাজ্যের অনুমোদন মিলেছে। শীঘ্রই কাজ শুরু হবে বলে আশাবাদী নন্দীগ্রামের বাসিন্দারা। এই লাইনটি যুক্ত হচ্ছে দিঘা তমলুক রেল লাইনের দেশপ্রাণ স্টেশনের কাছে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ থেকে লাইনের জায়গায় মাটি ভরাট, একাধিক ওভারব্রিজ এবং নন্দীগ্রাম স্টেশনের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছিল।

    একটা সময় প্রকল্পটিকে সম্পূর্ণ স্থগিত করে দেওয়া হয়। স্থানীয় মানুষরাও আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত প্রায় সাড়ে ১৮ কিলোমিটার রেললাইন সম্প্রসারণের প্রকল্পটি দীর্ঘদিন ধরে জমি জটের কারণে থমকে রয়েছে। জমি অধিগ্রহণে সমস্যা এবং রাজ্য প্রশাসনের তরফে সবুজ সংকেত না মেলায় বরাদ্দ থাকার পরও রেললাইন পাতার মূল কাজ শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে অনুরোধ করেন, নন্দীগ্রামের প্রজেক্টটা আপনি একটু দেখুন।উত্তরে রেলমন্ত্রী জানান, ওটা আমরা নিয়ে আলাদা করে বৈঠক করব।’
  • Link to this news (প্রতিদিন)