• দিল্লিতে গিয়ে বাঙালি অধ্যাপিকাকে খুন, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি!নেপথ্যে ভাড়া বাড়ির দখলদারি?
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • দিল্লিতে গিয়ে অধ্যাপিকাকে খুন করার অভিযোগে বর্ধমান থেকে গ্রেফতার রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস নামে দুই দম্পত্তি। সম্পত্তিগত বিবাদের জেরে বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে অভিযুক্তরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দেবস্মিতা পালকে তার ফ্ল্যাটেই মাথা ভারী বস্তু দিয়ে আঘাত করার পর হাতের শিরার কেটে খুন করে বলে অভিযোগ ওঠে।

    এরপরই তদন্তে নেমে দিল্লি পুলিশ রামপ্রসাদ দাস ও বনশ্রী দাসকে বর্ধমানের বাদামতলা এলাকায় দেবস্মিতার দাদুর বাড়ি থেকে গ্রেপ্তার করে।

    গত বৃহস্পতিবার পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের এক বহুতল থেকে উদ্ধার হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের অধ্যাপিকা দেবস্মিতা পালের দেহ। দেবস্মিতার দিদি দেবারতি ফাঁকা ফ্ল্যাটে বোনের মৃতদেহ প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তদন্ত শুরু করে দিল্লি পুলিশ জানতে পারে, মুখ ঢাকা অবস্থায় তিনজন অধ‍্যাপিকার বাড়িতে ঢুকেছিলেন।

    দরজা ভাঙার কোনও চিহ্ন না মেলায় পুলিশের অনুমান ছিল পরিচিত কেউ যুক্ত রয়েছেন খুনের সঙ্গে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর পূর্ব দিল্লির আবাসনে একাই থাকতেন দেবস্মিতা। অভিযুক্তরা দেবস্মিতার দাদুর বাড়িতেই ভাড়া থাকতো।

    সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, আততায়ীরা গাড়ি দাঁড় করিয়ে রেখে হেঁটে দেবস্মিতার ফ্ল‍্যাটে উঠেছিলেন। এবং খুন করার পর পোশাক বদল করে বেরিয়ে আসে। গাড়ি ছাড়ার সময় পোশাকও সেই গাড়িতে ছেড়ে রাখে আততায়ীরা।

    প্রায় দুশোর উপর সন্দেহভাজন এবং একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দিল্লি পুলিশ পৌঁছয় বর্ধমানে। প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয় রমাপ্রসাদ দাস এবং বনশ্রী দাস নামের দম্পতি এবং তাদের নাবালক ছেলেকেও। জিজ্ঞাসাবাদে উঠে আসে, মামারবাড়ির দাদুর থেকে একটি বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন দেবস্মিতা। সেই বাড়িতে দীর্ঘদিন ভাড়া থাকত দাস দম্পতি। তাদের বাড়ি খালি করার জন্য চাপ দিয়েছিলেন দেবস্মিতা। কারণ বাড়িটি বিক্রি করার পরিকল্পনা করেছিলেন তিনি৷ কিন্তু বাড়ি ছেড়ে উঠছিলেন না ভাডা়টে দাস দম্পতি৷

    আর এই বাড়ি দখলে রাখতেই ১৪০০ কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে দিল্লিতে দেবস্মিতাকে খুনের ছক কষে তারা রামপ্রসাদ এবং তাঁর স্ত্রী বনশ্রী। দেবস্মিতা একা থাকেন সেটা জানা থাকায় খুনের ছক করতে সুবিধা হয় দাস দম্পতির। বর্ধমান আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি আনা হবে অভিযুক্তদের বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)