• দিল্লির অধ্যাপককে হত্যা করতে ১৪০০ কিলোমিটার ভ্রমণ করেন বাঙালি দম্পতি... কীভাবে খুনের কিনারা?
    News18 বাংলা | ০৮ জুন ২০২৬
  • দিল্লির অধ্যাপিকাকে খুনের কাণ্ডে তোলপাড় দেশজুড়ে৷ আবাসনের ২০০ জনের মধ্য থেকে অন্তত ১৩ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের সাতটি দল চারটি রাজ্য জুড়ে অভিযান চালিয়ে শত শত মানুষকে জিজ্ঞাসাবাদ করে। আসল হত্যাকারীদের বর্ধমান থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত দম্পতি নিজেদের পঞ্চম শ্রেণীর ছেলেকে সঙ্গে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন৷ দেবস্মিতাকে খুনের পর দরজার তালা দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যায় দম্পতি। দেবস্মিতার ব্যাগে টাকা ছিল। তাতে তাঁরা হাত দেননি। রান্নাঘরে পরিচারিকার মাস মাইনে রাখা ছিল। তাও যেমন ছিল তেমনই রয়েছে। ল্যাপটপও নেননি তাঁরা।

    সকাল সাতটায় পরিচারিকা দরজায় তালা দেখে ফিরে যায়। সকাল সাড়ে ন’টায় গাড়ি আসে। দশটা পর্যন্ত সে অপেক্ষা করে। দেবস্মিতাকে ফোনে না পেয়ে তিনি ওপরে উঠে ঘর তালাবন্ধ দেখেন। পাশের সোসাইটিতে থাকেন বাবা চিত্তরঞ্জন পাল,মা অঞ্জলি,বড় মেয়ে দেবারতি। দাদাও পাশে থাকেন। দিদির ফ্ল্যাটে থাকতেন দেবস্মিতা।চালক ফোন করে জানান,দেবস্মিতার ঘর তালাবন্ধ। ঘন্টাখানেক পর দেবস্মিতার কলেজ থেকে ফোন আসে চিত্তরঞ্জনবাবুর কাছে। জানানো হয়, দেবস্মিতাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ওর আজ প্রমোশন রয়েছে। রামপ্রসাদের পকেটে দাড়ি কামানোর ক্ষুর ছিল। দেবস্মিতা তাঁদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। তাঁদের অলক্ষে তাঁর ঘরে থাকা ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে পেছন থেকে দেবস্মিতার মাথায় আঘাত করা হয়। মেঝেতে লুটিয়ে পড়ে সংজ্ঞা হারান দেবস্মিতা।অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু নিশ্চিত করতে ক্ষুর দিয়ে হাত সহ দেহের বিভিন্ন অংশ কাটা হয়। এরপর পোশাক বদল করে বেরিয়ে পড়ে তারা।ট্রেন ধরে ফিরে আসে বর্ধমানের বাড়িতে।

    গত বৃহস্পতিবার পূর্ব দিল্লির একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে খুন হন দেবস্মিতা পাল নামে বছর ৪২-এর ওই বাঙালি অধ্যাপিকা৷ খুনের অভিযোগে আজই বর্ধমান শহরের কার্জন গেট এলাকা থেকে রামপ্রসাদ দাস এবং বনশ্রী দাস নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এবং বর্ধমান থানার পুলিশের একটি যৌথ দল৷ জানা গিয়েছে, উত্তরাধিকার সূত্রে বর্ধমানের কার্জনগেট সংলগ্ন বাদামতলা এলাকায় একটি বাড়ি পেয়েছিলেন দেবস্মিতা৷ সেই বাড়িতেই ভাড়া থাকত অভিযুক্ত দাস দম্পতি৷ পুলিশের অনুমান ভাড়া বাড়ির দখল নিতেই ওই অধ্যাপিকাকে খুনের ছক কষে বর্ধমানের দম্পতি৷
  • Link to this news (News18 বাংলা)