হাওড়া জেলায় এক তৃণমূল কংগ্রেস নেতার গ্রেফতারি ঘিরে নাটকীয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএম আবাস যোজনা) প্রকল্পে অনিয়মের মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে তিনি বাড়ির ভিতরে কাপড়ের স্তূপের নীচে লুকিয়ে পড়েন।
অভিযুক্ত নেতার নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে গ্রেফতার করতে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছলে তিনি শাড়ির নীচে লুকিয়ে পড়েন। পুলিশ তখন তাঁকে দেখতে পেয়ে গ্রেফতার করে।
ব্রহ্মানন্দ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ অর্থ থেকে ‘কাটমানি’ দাবি করেছিলেন। সেই নিয়ে অনেকেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনাকে হাতিয়ার করে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। বিরোধী নেতাদের দাবি, ভাইরাল হওয়া এই ভিডিও দুর্নীতির অভিযোগকে আরও জোরালো করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
যদিও গ্রেফতারি বা ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এছাড়াও একাধিক ঘটনায় দিকে দিকে তৃণমূল নেতাদের গ্রেফতারির খবর পাওয়া যাচ্ছে।
ये वीडियो बंगाल के हावड़ा का है, TMC नेता ‘ब्रह्मानंद चक्रवर्ती’ को पुलिस गिरफ्तार करने आई, यो वो कपड़ो के ढेर के नीचे छिप गए.
बाद में पुलिस ने ‘कपड़े’ हटाकर निकाला,
इस नेता पर ‘आवास योजना’ के लिए आवंटित धनराशि पर ‘कटौती’ करने का आरोप है। pic.twitter.com/Nv6zaBZQcP
— Apurva Singh (@iSinghApurva) June 7, 2026
প্রসঙ্গত, রবিবার কলকাতা পুরসভায় তৃণমূলের অন্যতম দাপুটে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত৷ ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে তোলাবাজি-সহ একাধিক মামলায়৷ রাতেই তাঁকে নিয়ে আসা হয় পাটুলি থানায়৷ থানার বাইরে ওঠে ‘চোর চোর’ স্লোগান৷ পাশাপাশি, ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি ‘এলাকার ত্রাস’ সৌরভ ঘোষকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ।