• সেপটিক ট্যাঙ্কে নেমে গুজরাতে মৃত ৪
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • সুরাত: সেপটিক ট্যাঙ্ক সাফাই করতে গিয়ে মৃত্যু হল চারজনের। দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের অলংকার শিল্পের জন্য বিখ্যাত শহর সুরাতে। পুলিশ জানিয়েছে, জোন-ওয়ানে রয়েছে একটি অলংকার নির্মাণ কেন্দ্র। প্রতি দু’মাস অন্তর সেখানে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা হয়। রবিবার সকালে চার কর্মী বর্জ্য সংগ্রহ করতে সেপটিক ট্যাঙ্কে প্রবেশ করেন। এরপর ট্যাঙ্কের ভিতরে জমা গ্যাসে তাঁরা জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জোন-ওয়ানের ডিসিপি অলোক কুমার বলেন, ‘কার গাফিলতিতে এমনটা ঘটল, তা আমরা তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।’
  • Link to this news (বর্তমান)