• রামমন্দিরে দানের কোটি কোটি টাকা লোপাট, দাবি অখিলেশের
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • লখনউ: অযোধ্যার রামমন্দির থেকে গায়েব ভক্তদের দানের কোটি কোটি টাকা! সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের এই দাবি ঘিরে চাঞ্চল্য ছ঩ড়িয়েছে। রবিবার তাঁর অভিযোগ, ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বলে খবর সামনে এসেছে। এই ঘটনায় তিনি আদালতের হস্তক্ষেপেরও আর্জি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, বিষয়টি সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের জন্য খুবই খারাপ খবর। এই ঘটনা মন্দির ট্রাস্টের কাছে খুবই অস্বস্তিকর। তাঁর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। মুখ খুলেছেন শ্রী জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য মহন্ত দীনেন্দ্র দাস। তিনি বলেছেন, ‘ভগবান রামের উপর আমার অটুট আস্থা। কেউ অপরাধ করে থাকলে তাকে স্বয়ং ভগবান 

    রামই শাস্তি দেবেন। আমাদের ট্রাস্টিরা কখনো এমন কাজ করবেন না।’ একইসঙ্গে তিনি বলেছেন, এব্যাপারে সরকারের যে কোনো সিদ্ধান্তই তাঁরা মেনে নেবেন। কোনো সন্দেহ থাকলে তদন্ত হোক।  

    নিজের পোস্টে সপা সুপ্রিমো মন্দির ট্রাস্ট ও সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, সরকারের নীরবতা খুবই সন্দেহজনক। তিনি বলেছেন, এই অসঙ্গতি মন্দির ট্রাস্টের পক্ষে খুবই লজ্জার বিষয়। অথচ কেউ বিস্তারিত কিছু জানাতে নারাজ। অখিলেশ আদালতের কাছে বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণের আরজি জানিয়েছে। কারণ হিসাবে তিনি বলেছেন,  বিষয়টি বিশ্বের সমস্ত রামভক্ত ও সনাতনীদের আস্থার সঙ্গে জড়িয়ে। 
  • Link to this news (বর্তমান)