• শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি, বিক্ষোভ
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে। এই আব্দুল কাদের মোল্লা তথা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল কর্মী দীর্ঘদিন ধরে এলাকায় অত্যাচার চালিয়ে যাচ্ছিলেন। জোর করে জায়গা দখল, উন্নয়নের কাজ না করে টাকা হাতানো, মানুষের কাছ থেকে কাটমানি আদায় সহ একাধিক দুর্নীতিমূলক কাজ করছেন তাঁরা। তাঁদেরকে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে কানমারি এলাকায় এদিন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলাদের একাংশ।

    এই বিষয়ে বিজেপির বসিরহাট জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, প্রশাসন আগে ব্যবস্থা না নেওয়ায় এই সমস্ত দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছিল। বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। তাই মানুষ ভয় না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে এই আন্দোলনে নেমেছে। সন্দেশখালির এই সমস্ত দুষ্কৃতীদের শীঘ্র গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
  • Link to this news (বর্তমান)