• দিল্লি রওনা হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    এই সময় | ০৮ জুন ২০২৬
  • আনুষ্ঠানিক ভাবে সোমবার কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ যোজনায় যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। এ দিন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল হেল‌্‌থ অথরিটি (এনএইচএ)-র সঙ্গে মউ স্বাক্ষর করবে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে যোগ দিতে সকালেই দিল্লি রওনা হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আজ ও কাল তুলনামূলকভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বুধবার থেকে কালবৈশাখীর দাপট বাড়তে পারে।

    গড়িয়ার মহামায়াতলার একটি আবাসনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, ওই আবাসনের একটি ফ্ল্যাট তাঁর নামে লিখে দেওয়ার দাবি নিয়ে নিরাপত্তারক্ষীকে সঙ্গে করে সেখানে হাজির হন শান্তি দাস নামে ওই আধিকারিক। অতীতেও তাঁকে ঘিরে একাধিক বিতর্কের অভিযোগ রয়েছে। অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যদিও তাঁর তরফে কোনও বক্তব্য মেলেনি।

    দিল্লির মালব্য নগরের অগ্নিকাণ্ডে আহত নাইজেরিয়ার নাগরিকের মৃত্যু। গত বুধবার দিল্লির ওই হোটেলে আগুন লাগে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছিল ওই ব্যক্তিকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। এর সঙ্গে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। এর মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যা ১৩।

  • Link to this news (এই সময়)