• মেসি কাণ্ডে হাইকোর্টে রক্ষাকবচ পেলেন না অরূপ বিশ্বাস, ও দিকে দুই থানার ব্যস্ততাও চরমে
    এই সময় | ০৮ জুন ২০২৬
  • মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে অরূপ বিশ্বাস (Aroop Biswas)। রক্ষাকবচের প্রার্থনা নিয়ে সোমবার আদালতে গেলেও, স্বস্তি মিলল না প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। দ্রুত মামলার শুনানির আবেদন ছিল তাঁর। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। আজই বিধাননগর দক্ষিণ থানায় তলবও করা হয়েছে অরূপকে। এখন দেখার, আজ তিনি হাজিরা দেন কি না। সূত্রের খবর, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অরূপের নিউ আলিপুরের বাড়ির দিকে রওনা হচ্ছে। ও দিকে নিউ আলিপুর থানার সামনেও কেন্দ্রীয় বাহিনী হাজির।

    মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এর আগেও অরূপকে বিধাননগর দক্ষিণ থানা তলব করেছিল। গত ৪ জুন হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার দাবি করে সে হাজিরা এড়ান। এর পরেই আবারও নোটিস দিয়ে ৮ জুন অর্থাৎ আজকে তাঁকে ডাকা হয় থানায়।

    এরই মধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পুলিশের তলব নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অরূপ বিশ্বাস। তাঁর দাবি, ওই নোটিস খারিজ করা হোক। একই সঙ্গে যে FIR এর ভিত্তিতে ওই নোটিস, তা-ও খারিজের আর্জি জানান। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে অরূপের জরুরি শুনানির আবেদনে আমল দেয়নি কোর্ট। জানিয়ে দেয়, সময় মতোই শুনানি হবে।

  • Link to this news (এই সময়)