• তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদ কারা? তালিকায় কতজনের নাম?
    এই সময় | ০৮ জুন ২০২৬
  • বৈঠকের পরে ভূপেন্দ্র যাদবের বাড়ির পিছনের গেট দিয়ে বেরিয়ে যান বিদ্রোহী তৃণমূল সাংসদেরা। তার আগে গাড়ি করে ওই বাড়ি থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী।

    একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে বেশ কয়েকজনকে দেখা দিয়েছে।

    সুখেন্দুশেখর রায়

    জগদীশচন্দ্র বসুনিয়া

    অরূপ চক্রবর্তী

    প্রসূন বন্দ্যোপাধ্যায়

    খলিলুর রহমান

    শর্মিলা সরকার

    কালীপদ সোরেন

    এঁরা ছাড়াও আরও কয়েকজন তৃণমূল সাংসদ ছিলেন ওই মিটিংয়ে। সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদার ও অসিত মাল ছিলেন ওই মিটিংয়ে। এ ছাড়াও আরও কয়েকজন সাংসদ ছিলেন। একটি সূত্রের খবর, সোমবারের এই মিটিংয়ে ১৪ জন তৃণমূল সাংসদ ছিলেন। তাঁদের মধ্যে সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, দলের পদ থেকেও ইস্তফা দিয়েছেন।

    সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই বিদ্রোহী সাংসদেরা লোকসভার স্পিকারের কাছে চিঠি জমা দিচ্ছেন।

  • Link to this news (এই সময়)