• শেষ সম্বলটাও গেল ডায়মন্ড হারবার এফসির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের ক্লাবের সঙ্গে সোমবার যা হল
    News18 বাংলা | ০৮ জুন ২০২৬
  • কলকাতা : গত কয়েকদিন ধরেই স্ক্যানারের নিচে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি৷ এত টাকা কোথা থেকে এই ফুটবল দল পরিচালনার জন্য পেতেন সেটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন নব নিযুক্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক৷ দায়িত্ব নেওয়ার পরেই ক্রীড়াক্ষেত্রের একের পর এক দুর্নীতি সামনে আনছেন নতুন ক্রীড়ামন্ত্রী৷ সেই তালিকায় তাঁর বড় লক্ষ্য ছিল ডায়মন্ড হারবার এফসি৷

    গত শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, ‘‘ডায়মন্ড হারবারের মাধ্যমে অভিষেকের কালো টাকা সাদা হত?’’ তিনি আরও বলেন, তদন্ত করা হবে ডায়মন্ড হারবারের উত্থান ইস্যু। প্রয়োজনে ED তদন্ত করবে।

    আর এবার ডায়মন্ড হারবার মুক্ত বিধাননগরের মাঠ। ২০২৩ সাল থেকে ডায়মন্ড হার ক্বাষমর এফসি বিধান নগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমিতে প্র্যাকটিস করে। তার পর থেকেই মাঠ জুড়ে ব্র্যান্ডিং করে রাখে। এমনকী মাঠের চাবিও তারাই নিয়ে রাখত বলে অভিযোগ। ফলে অ্যাকাডেমির বিভিন্ন স্তরের বাচ্চারা কখনওই ভালো মাঠে খেলার সুযোগ পেত না।

    দ্বিতীয় মাঠে একসঙ্গে একাধিক বাচ্চাকে প্র্যাকটিস করতে হত। BMSA-এর ফুটবল দল গত বছর IFA পরিচালিত প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে। তবে সেই সময়ও সিনিয়র দলের ফুটবলাররা শুধু ম্যাচ খেলতে পারতেন ভালো মাঠে। প্র্যাকটিসের সুযোগ ছিল না। ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের বিভিন্ন অভিযোগ আসার পরেই মাঠ ছেড়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

    তবে জিমে এখনও কয়েকটি সরঞ্জাম রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ড্রেসিংরুমে এখনও ডায়মন্ড হারবারের কালো আর লাল নীল রং রয়েছে। তবে সমস্ত হোডিং ক্লাবের লোগো সব খুলে ফেলা হয়েছে। খেলার মাঠ ছোটদের জন্য মুক্ত হওয়ায় খুশি অভিভাবকরা।
  • Link to this news (News18 বাংলা)