• ভেঙে গেল পুর বোর্ড, কলকাতা পুরসভা এ বার প্রশাসকের হাতে
    এই সময় | ০৯ জুন ২০২৬
  • কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হলো। সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন। তারপরেই সোমবার কলকাতা পুরসভায় মাথায় প্রশাসক হিসেবে বসানো হলো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বাধিক ৬ মাস মেয়াদ রয়েছে। অথবা যতদিন না পর্যন্ত নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব নিচ্ছে ততদিন তিনি এই দায়িত্ব সামলাবেন।

    ৮ জুন, একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে মেয়র, ডেপুটি মেয়র, মেয়র-ইন-কাউন্সিল, কাউন্সিলর এবং বিভিন্ন কমিটির সদস্যদের পদ আর রইল না।

    এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার সমস্ত প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব পরিচালনার জন্য কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডেকে প্রশাসক (Administrator) হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কলকাতা পুরসভার কাজকর্ম পরিচালনা করবেন। ৬ মাসের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি। অথবা নতুন নির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই দায়িত্বে থাকবেন প্রশাসক। এর মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন পর্যন্ত দায়িত্বে থাকবেন প্রশাসক।

  • Link to this news (এই সময়)