• এক ক্লিকেই বিধায়ক! রাজ্যের সর্বপ্রথম বিধায়কের পোর্টাল ও মোবাইল অ্যাপ চালু হল মেদিনীপুরে
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • এবার বাড়িতে বসেই পাবেন বিধায়ককে। মেদিনীপুর বিধানসভার মানুষদের নানা সমস্যার সমাধানে আরও এক নতুন পরিষেবা চালু করলেন মেদিনীপুর বিধানসভার বিজেপি বিধায়ক শংকর গুচ্ছাইত। সারা রাজ্যের মধ্যে এই প্রথম মেদিনীপুরে চালু হল এক ক্লিকেই বিধায়ক নামক পরিষেবা।

    পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিধায়কের পোর্টাল ও মোবাইল অ্যাপ “আমার বিধায়ক” এর উদ্বোধন করা হল সোমবার আনুষ্ঠানিক ভাবে। মেদিনীপুর বিধানসভার বিধায়ক শংকর গুচ্ছাইত জানান, এই অ্যাপের মাধ্যমে একদিকে মেদিনীপুর বিধানসভা এলাকার মানুষ যেমন তাদের বিভিন্ন সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন তার পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে বিধায়কের দ্বারা যেসব সুযোগ সুবিধা মানুষ পায়। তাও পাবেন সাধারণ মানুষ।

    প্রসঙ্গত, পালা বদলের পর অন্যান্য জায়গার পাশাপাশি দুই মেদিনীপুর-সহ জঙ্গলমহলের উন্নয়নের দিকেই বিশেষ নজর দিয়েছেন রাজ্য সরকার৷ জঙ্গলমহলকে সার্বিকভাবে ঢেলে সাজানোর নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলায় নতুনভাবে বিছানো হবে রেলপথ। তবে তৎকালীন সময়ে যোগাযোগ আরও বেশি উন্নত করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল ‘জঙ্গলকন্যা সেতু’। সুবর্ণরেখা নদীর উপর নির্মিত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতু শুধু পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাকেই নয়, জুড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যকেও। জঙ্গলমহলের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ভসরা বা জঙ্গলকন্যা সেতু আজ গোটা রাজ্যের অন্যতম দীর্ঘ এক সেতু, যা এই অঞ্চলে উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তৎকালীন সময়ে মাওবাদীদের ডেরা ছিল এই জায়গা। তবে সরকারিভাবে পালাবদলের পর তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয় এই সেতু।
  • Link to this news (News18 বাংলা)