• লক্ষ লক্ষ টাকা...টিকিট চেকিংয়ে রেকর্ড আয় নিউ জলপাইগুড়ি সেকশনে, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনস্থ নিউ জলপাইগুড়ীর টিকিট চেকিং সেকশন ২০২৬-এর মে মাসে ২.০৮ কোটি টাকারও অধিক আয়ের এক নজিরবিহীন রেকর্ড গড়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কোনও সেকশনের দ্বারা অর্জিত সর্বকালের সর্বোচ্চ মাসিক টিকিট চেকিং রাজস্ব।

    এই উল্লেখযোগ্য সাফল্য টিকিট সংক্রান্ত নিয়মাবলি নিশ্চিত করা, টিকিটবিহীন ভ্রমণ রোধ করা এবং রেলওয়ের রাজস্ব সুরক্ষা প্রদানে টিকিট পরীক্ষক কর্মীদের অসাধারণ নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এই সাফল্যটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা পরিচালনগত উৎকর্ষ ও কার্যকর রাজস্ব সুরক্ষা পদক্ষেপসমূহের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

    ধারাবাহিক টিকিট চেকিং ড্রাইভ, সতর্কতামূলক চেকিং কার্যক্রম এবং নিউ জলপাইগুড়ী টিকিট চেকিং স্টাফ দ্বারা সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্স অর্জন করা হয়েছে। মাসজুড়ে এই সেকশনটি দৈনিক আয়ের ক্ষেত্রে একটি প্রশংসনীয় ধারা বজায় রেখেছে, যা ৬.৫৪ লক্ষ (প্রায়) টাকারও অধিক৷ এছাড়াও, এক দিনে সর্বোচ্চ আয়ের পরিমাণ-৯.৬৫ লক্ষ (প্রায়) টাকারও অধিক, যা ২০২৬-এর ৯ মে তারিখে সংগ্রহ করা হয়েছে। নিউ জলপাইগুড়ী /টিটিই লবিতে নিয়োজিত নিবেদিত কর্মীদের এই উল্লেখযোগ্য সাফল্য তাদের কর্তব্য ও দায়িত্বের প্রতি অবিচল অঙ্গীকার, অসাধারণ কর্মদক্ষতা এবং আন্তরিক প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।

    টিকিট চেকিং স্টাফদের বেশ কিছু অসাধারণ পারফরম্যান্সের ফলে এই সাফল্য আরও সুদৃঢ় হয়েছে, যা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের টিকিট পরীক্ষার মাধ্যমে আয়ের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব এবং ঊর্ধ্বতন আধিকারিকরা এই অসাধারণ সাফল্যের জন্য নিউ জলপাইগুড়ীর টিকিট চেকিং স্টাফের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে -এর রাজস্ব সুরক্ষা বিষয়ক পদক্ষেপগুলোর কার্যকারিতা এবং স্বচ্ছতা, দায়িত্ব ও সঠিক টিকিট সচেতনতার প্রতি তাদের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

    উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন,

    নিউ জলপাইগুড়ীর টিকিট চেকিং সেকশনের এই সাফল্য এই জোনের সমস্ত রেলওয়ে সেকশন ও কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে এবং সেবা ও কর্মদক্ষতায় আরও অধিক উৎকর্ষ সাধনে তাদের উৎসাহিত করবে।
  • Link to this news (News18 বাংলা)