• বিশ্বের সর্ববৃহৎ দই কারাখানা, এলাকার ভোল বদলে দেবে আমুলের বিনিয়োগ? আশায় বুক বাঁধছে সাঁকরাইল
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • নতুন সরকারের হাত ধরে হাওড়ায় প্রায় ৬০০ কোটির মেগা প্রকল্প আমুল ! বিশ্বের সর্ববৃহৎ দই কারখানা তৈরি হবে হাওড়ার সাঁকরাইলে৷ বৃহৎ এই প্রকল্পকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বড় কর্মসংস্থানের সুযোগ। প্রকল্পের ঘোষণার পরই শুরু হয়েছে কাজ, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। একদিকে যেমন পশ্চিমবঙ্গের দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষ উপকৃত হবেন, অন্যদিকে এই প্রকল্পে অর্থাৎ কারখানায় বিভিন্ন বিভাগে প্রচুর কর্মসংস্থানও হবে। আগামী ১৩  জুন কারখানায় ভূমি পুজো হবে বলে ও জানা গিয়েছে, তার আগে চিহ্নিত জমিতে আমল কোম্পানির তরফ থেকে কাজ শুরু হয়েছে।

    দুগ্ধ শিল্পে আমুল সারাদেশে বিশ্বস্ত এবং সর্ববৃহৎ সংস্থা। ১৯৪৭-৪৮ সালে প্রতিষ্ঠার পর ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে আমুলের কারখানা। এবার বিজেপি সরকারের হাত ধরে, ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া হাওড়ার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল ফুড পার্কে অমূলের দই,, লস্যি এবং ঘোল তৈরির কারখানা তৈরি হচ্ছে। এই কারখানায় তৈরি হবে আইসক্রিমও৷ এই কারখানার ঘোষণার পরই জেলার মানুষের মধ্যে দারুণভাবে উৎসাহ দেখা দিয়েছে।

    টোল প্লাজা সংলগ্ন সাঁকরাইল ফুড পার্কের দক্ষিণ-পশ্চিম প্রান্তে আমূল-এর প্রকল্প তৈরি হচ্ছে। এ দিন দেখা গেল, প্রকল্প এলাকায় সংস্থার কোম্পানির কর্মীদের উপস্থিতিতে বিভিন্ন পর্যায়ে কাজ চলছে। একদিকে যেমন প্রজেক্টে পৌঁছানোর সামনের রাস্তা তৈরি হচ্ছে, অন্যদিকে প্রযুক্তির ভিতরে কাজ চলছে দ্রুত গতিতে।

    বর্তমান সময়ে সরকারি’র পাশাপাশি বেসরকারি কর্মসংস্থানের ক্ষেত্রেও কাজের আকাল। গত কয়েক বছর রাজ্যে বড় শিল্প আসেনি। ফলে বড় অংশে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে।সেই দিক থেকে আমুলের মতো দেশের প্রথমসারির সংস্থার পশ্চিমবঙ্গে এত বড় বিনিয়োগ নিঃসন্দেহে রাজ্যের শিল্পক্ষেত্রের জন্য ইতিবাচক ছবি। এই কারখানায় পশ্চিমবঙ্গের বহু মানুষের কর্মসংস্থান হবে সেই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ পাবে হাওড়া জেলার বহু যোগাযোগ যুবক যুবতী। ফলে প্রকল্পের কাজ শুরু হতেই খুশি জেলার মানুষ।
  • Link to this news (News18 বাংলা)