সইকাণ্ডে নোটিশ দিতে ফের অভিষেকের বাড়িতে CID, সময়সীমা বেঁধে দিল তদন্তকারী সংস্থা
আজ তক | ০৯ জুন ২০২৬
বিধায়কদের সইকাণ্ডে আজ, সোমবারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছিল CID। তবে দিল্লিতে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। এই অবস্থায় আজ বিকেলে ফের ডায়মন্ডহারবারের সাংসদের কালীঘাটের বাড়িতে যায় রাজ্যের তদন্তকারী সংস্থা।
মহিলা আধিকারিকদের নিয়ে এদিন কালীঘাটের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সেখানে মোতায়েন থাকা নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেন ও ভিডিওগ্রাফি করা হয়। তারপর নোটিশ তুলে দেওয়া হয়।
সূত্রের খবর, কাল মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শনিবার থেকে কলকাতায় নেই তিনি। আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেও যোগ দেন তিনি। এই পরিস্থিতিতে কাল হাজিরা দেন কি না সেটাই দেখার।
প্রসঙ্গত, স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়করা যে চিঠি দিয়েছিলেন তাতে সই জালের অভিযোগ ওঠে। সেই চিঠি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। সেই সূত্র ধরেই তাঁকে তলব করে CID।
গত ১ জুন অভিষেককে প্রথম হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি ১৪ দিন সময় চান। যদিও মাত্র ৭ দিন সময় দিয়ে আজকের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এরপর আজ ফের হাজিরার তলব করে চিঠি দেয় CID।