• তমলুকে একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ
    এই সময় | ০৯ জুন ২০২৬
  • এই সময়, তমলুক: ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে একাধিক দাবিতে সিডিপিও-র অফিসের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। সঙ্গে একটি স্মারকলিপিও দেওয়া হয় সিডিপিওকে। সোমবার ঘটনাটি ঘটে তমলুকের নাইকুড়িতে।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পিএম পোষণ প্রকল্পের দৈনিক পুষ্টি, উপস্থিতি ও খাদ্য বণ্টনের হিসাব রাখার জন্য প্রধানত নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার এই প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করার জন্য এই অ্যাপগুলি চালু করেছিল।

    অ্যাপে কাজ করার জন্য সরকারি ভাবে প্রতিটি সেন্টারের নামে সিমকার্ড এবং বর্তমান বাজারদর অনুযায়ী রিচার্জের খরচ দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও এখনও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি।

    বর্তমানে সরকার রিচার্জ বাবদ মাত্র ১৬৬ টাকা দেয়, যা বাজারদরের তুলনায় অত্যন্ত কম বলে অভিযোগ কর্মীদের। সংগঠনের জেলা সম্পাদিকা পূর্ণিমা দণ্ডপাট রায় বলেন, 'সরকার মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা দিলেও সিমকার্ড বা পর্যাপ্ত রিচার্জের টাকা দেয় না। আমাদের দাবি পূরণ হলে তবেই আমরা কাজ করব।'

  • Link to this news (এই সময়)