• অশালীন! ত্রিপুরার বিজেপি নেতার ভিডিয়ো ঘিরে বিতর্ক!
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ঘিরে বিতর্কের মুখে ত্রিপুরার এক বিজেপি নেতা। অভিযুক্ত স্বপন রায় প্রতাপগড় বিধানসভা আসনের একটি বুথের বিজেপি সভাপতি। দুই সন্তানের জননী এক মহিলার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি। ওই মহিলার সঙ্গে ক্যামেরার সামনেই স্বপনকে অশালীন আচরণ করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনা নিয়েই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই খোঁচা দিয়ে বলেছেন, যারা নৈতিকতার কথা বলেন, কথায় কথায় ধর্ম টেনে আনেন, তাঁদের এই আচরণ মেনে নেওয়া যায় না। দলের শীর্ষ নেতাদের এব্যাপারে নজর দেওয়া উচিত। ওই নেতা এমন ভিডিয়ো প্রকাশ্যে এনে সমাজে কী বার্তা দিতে চাইছেন? 
  • Link to this news (বর্তমান)