• রাজ্য-রেল যৌথ টাস্ক ফোর্স গঠন নবান্নের
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে এক লক্ষ কোটি টাকার রেল প্রকল্প রূপায়ণের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে শনিবার নবান্ন সভাঘরে বৈঠকও করে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার দুদিনের মাথায় রাজ্যে চলমান ও প্রস্তাবিত রেল পরিকাঠামো উন্নয়নে গতি আনতে রাজ্য ও রেলের পদস্থ আধিকারিকদের নিয়ে যৌথভাবে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করল নবান্ন। এই কমিটির কাজ হবে বিভিন্ন প্রশাসনিক জটিলতার সমাধানের করে এই প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন করা। 

    এই টাস্ক ফোর্সের চেয়ারপার্সন হিসাবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। সদস্য হিসাবে রয়েছেন স্বরাষ্ট্রসচিব, পরিবহণসচিব, ভূমি ও ভূমি সংস্কার সচিব, পূর্ত সচিব, কলকাতা পুরসভার কমিশনার, রাজ্যের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার প্রমুখ শীর্ষ প্রশাসনিক আধিকারিক। রেলের পক্ষ থেকে সদস্য হিসাবে থাকছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার, মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং রেল বিকাশ নিগম লিমিটেডের এগজিকিউটিভ ডিরেক্টর। মুখ্যসচিবের দপ্তরের ওএসডি শুভম কুন্ডলকে টাস্ক ফোর্সের কনভেনার করা হয়েছে। প্রতি সপ্তাহে বসবে এই টাস্ক ফোর্সের বৈঠক।
  • Link to this news (বর্তমান)