• ইডি দপ্তরে হাজিরা শ্রেয়া পান্ডের
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর করে জমি দখলের মামলায় ইডি দপ্তরে হাজির হলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে। মঙ্গলবার তাঁর হাজিরার তারিখ থাকলেও একদিন আগেই তিনি পৌঁছে যান এজেন্সির দপ্তরে। এই মামলার তদন্তে রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদারসহ অন্যদের মোবাইল ও ডিজিটাল নথি ঘেঁটে তাঁর নাম মেলায় এই তৃণমূল নেত্রীকে ডাকা হয়েছে বলে খবর। তাঁর সঙ্গে লেনদেন হয়েছিল কি না, এই বিষয়ে জানতে চাওয়া হয় বলে খবর। এর আগে শ্রেয়ার বন্ধু কল্যাণ শুক্লাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। তারপর শ্রেয়াকে মঙ্গলবার ডেকে পাঠায় ইডি। যদিও শ্রেয়া সমাজমাধ্যমে দাবি করেছেন, সোমবারের জন্য তিনি কোনো সমন পাননি। তিনি স্বেচ্ছায় গিয়েছেন। তিনি এর আগে কোনো সমন অমান্য করেননি। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী জয় কামদারের বাড়ির কালীপুজোয় তিনি তিনবার গিয়েছিলেন। সেখানে অন্য রাজনীতিকরা উপস্থিত ছিলেন।
  • Link to this news (বর্তমান)