• পুলিশকর্মীদের জন্য ১০ দিনের বিশেষ ছুটি
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ও রাজ্য পুলিশের কর্মী ও হোমগার্ডদের জন্য চলতি বছরে ১০ দিনের বিশেষ ছুটির নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। পুজোর দিনগুলিতে ও অন্যান্য গেজেটেড ছুটির দিনগুলিতে কাজ করার জন্য এই বিশেষ ছুটি দেওয়া হয়। এর মধ্যে ৮ দিন দেওয়া হয়েছে ‘কমপেনসটরি স্পেশাল ক্যাজুয়াল লিভ’। ২ দিন দেওয়া হয়েছে ‘স্পেশাল লিভ’। নির্দেশে বলা হয়েছে, সব পদের পুলিশ কর্মী ও হোমগার্ডরা ২০২৫ সালে পুজোর সময় ও অন্যান্য গেজেটেড ছুটির দিনগুলিতে ৭ দিনের বেশি কাজ করলে এই ছুটি পাবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই ছুটি নিতে হবে। কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং হোমগার্ডের কমান্ডান্ট জেনারেলের কাছে স্বরাষ্ট্র দপ্তর এই নির্দেশিকা পাঠিয়েছে।
  • Link to this news (বর্তমান)