• ড্রাগন বধের প্রস্তুতি! ২ বছরে পরমাণু অস্ত্র ভাণ্ডার অনেকটা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত
    প্রতিদিন | ০৯ জুন ২০২৬
  • ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে চিন-পাকিস্তান। গুরুতর এই পরিস্থিতিতে পারমাণবিক কার্যকলাপ অনেকখানি বাড়াল ভারত। দীর্ঘ বছর ধরে ভারতের হাতে পরমাণু অস্ত্র ছিল ১৮০টি। কিন্তু মাত্র ২ বছরে সেটা বেড়ে হয়েছে ১৯০টি। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে পরমাণু নজরদারি সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (SIPRI)। শুধু তাই নয়, দেশের সামরিক খাতে খরচের পরিমাণ আগের তুলনায় বিপুল পরিমাণ বাড়িয়েছে মোদি সরকার।

    রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালে ভারতের হাতে ছিল ১৮০টি পরমাণু অস্ত্র। সেটাই ২০২৬ সালে বেড়ে হয়েছে ১৯০টি। শুধু তাই নয়, রিপোর্টে আরও দাবি করা হয়েছে, যুদ্ধের জন্য পুরোদমে প্রস্তুত করে রাখা হয়েছে ১২টি পরমাণু অস্ত্র। ২০২৫ সালে এই সংখ্যাটা শূন্য ছিল। তবে ভারতের তরফে পরমাণু অস্ত্র বাড়ানো হলেও পাকিস্তান আগের অবস্থাতেই রয়েছে। এই মুহূর্তে তাদের কাছে পরমাণু অস্ত্রের সংখ্যা ১৭০টি। উল্লেখ্য, রুশ-আমেরিকার মতো ভারতও নিজেদের পরমাণু অস্ত্রের সঠিক সংখ্যা, ক্ষমতা বা নাম কোনও কিছুই প্রকাশ করে না। ফলে SIPRI ও অন্যান্য সংস্থা শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে।

    তবে শুধু পরমাণু অস্ত্র নয়, সামগ্রিক সামরিক ক্ষেত্রেও নিজেদের কার্যকলাপ ব্যাপক বৃদ্ধি করেছে ভারত। এই সময়কালে ভারতের ১০টি নতুন ওয়ারহেড সংযোজন দূরপাল্লার সরবরাহ ব্যবস্থা, সমুদ্র-ভিত্তিক সক্ষমতা এবং এমআইআরভি-র মতো প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে একই সময়ে। আসলে নয়াদিল্লির পারমাণবিক আধুনিকীকরণ পরিকল্পনা এখন চিনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। বর্তমানে আমেরিকা ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের পরমাণু অস্ত্রের ভাণ্ডার বাড়াতে শুরু করেছে চিন। SIPRI-এর মতে চিনের কাছে বর্তমানে ৬২০টি ওয়ারহেড রয়েছে।

    বর্তমানে ভূমি-জল-আকাশ তিন ক্ষেত্রেই পরমাণু শক্তিধর ভারত। এবং পরমাণু শক্তি ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও জোয়ার এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, এমআইআরভি প্রযুক্তি। দেশের সামরিক আধুনিকীকরণের পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। যা একটি ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড ব্যবহারের প্রযুক্তি। এবং প্রতিটি ওয়ারহেড নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি ভারতের হাতে রয়েছে অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে অগ্নি-৫ এবং অগ্নি-পি, এছাড়াও একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সাফল্য অর্জন করেছে দেশ। তবে ভারত নিজের পরমাণু শক্তি বাড়ালেও দেশের পরমাণু নীতি একেবারে স্পষ্ট, ভারত তার পরমাণু অস্ত্র প্রথম ব্যবহার করবে না।
  • Link to this news (প্রতিদিন)