• কামরা বাড়ানোর দাবি, রেল অবরোধ ডায়মন্ড হারবার শাখায়
    এই সময় | ০৯ জুন ২০২৬
  • লোকাল ট্রেনের কামরা বাড়ানোর দাবিতে অবরোধ নিত্যযাত্রীদের একাংশের। পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার হোটর স্টেশনে মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে অবরোধ শুরু হয়। প্রায় ১ ঘণ্টা চলে ওই অবরোধ। অবশেষে রেল আধিকারিকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

    বেশ কয়েক মাস আগেই রেলের মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছিল। মহিলাদের জন্য বরাদ্দ একটি করে কামরার পাশাপাশি জেনারেল কামরার অর্ধেকও মহিলাদের জন্য বরাদ্দ করা হয়। এর ফলে ট্রেনের মধ্যে মোট তিনটি কামরা বরাদ্দ করা হয় মহিলাদের জন্য। 

    কিন্তু, পুরুষ যাত্রীদের অভিযোগ, শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে ভিড় বেশি হওয়ায় গরমে অনেক বেশি কষ্ট করে যাতায়াত করতে হয় তাঁদের। এ দিন ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা দাবি করেন, ট্রেনের যে অর্ধেক কামরা মহিলাদের জন্য বরাদ্দ করা রয়েছে, তা জেনারেল কামরা করে দিতে হবে। এই দাবিতেই প্রায় ১ ঘণ্টা রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। অবশেষে রেলের আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এরপরেই অবরোধ তোলেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ রেল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

  • Link to this news (এই সময়)