• মমতার বাড়ির পাশে তৃণমূল পার্টি অফিসে CID, ভিতরে ঢোকায় বাধা! ক্যামাক স্ট্রিটেও হানা গোয়েন্দাদের
    এই সময় | ০৯ জুন ২০২৬
  • মঙ্গলের দুপুরে বঙ্গ রাজনীতিতে নয়া শোরগোল। এ বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিপরীতে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছল CID। শুধু কালীঘাট নয়, একইসঙ্গে একই সময়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও হানা দেয় CID-র অন্য এক টিম। মঙ্গলবার দুপুরে কালীঘাটে ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি করতে পৌঁছেছেন রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে পার্টি অফিসে তল্লাশি করতে চান CID অফিসাররা। কিন্তু অভিযোগ, সেখানে উপস্থিত তৃণমূল কর্মী প্রথমে CID অফিসারদের ঢুকতে বাধা দেন। আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর আপত্তি উড়িয়ে দিয়ে ভিতরে প্রবেশ করেন CID অফিসাররা। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও একই রকমের অসহযোগিতার মুখে পড়েন আধিকারিকরা। উল্লেখ্য, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    জানা গিয়েছে, তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে এ দিন দুপুরে কালীঘাটে পৌঁছন CID-র বিশাল টিম। তাতে প্রায় ৩০ জন আধিকারিক রয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তৃণমূলের পার্টি অফিসের ভিতরে ঢুকতে যেতেই CID টিমকে বাধা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। যাঁদের নামে নোটিস তাঁরা বাড়ি নেই।’ বেশ কিছুক্ষণ আধিকারিকদের সঙ্গে বাদানুবাদের পরে প্রাক্তন তৃণমূল সাংসদ বলেন, ‘আমাদের কিছুটা সময় দিন।’ কিন্তু CID স্পষ্ট ভাষায় জানায়, আগে নোটিস পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় অনুমতিও রয়েছে। এর পরেই আরও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আসার পরে আপত্তি এড়িয়ে পার্টি অফিসের ভিতরে ঢুকে যান CID আধিকারিকরা।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)