• 'সবাই ইউনাইটেড হয়ে গিয়েছে', বড় বার্তা মুখ্যমন্ত্রীর!
    আজকাল | ০৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণী, নবান্ন সভাঘরের পর, কোলাঘাটে প্রশাসনিক বৈঠক। বৈঠকে হাজির ছিলেন বিজেপির বিধায়ক-সাংসদদের সঙ্গেই হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা। হাজির ছিলেন জুন মালিয়া, দেবও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী।  

    বার্তার শুরুতেই মুখ্যমন্ত্রী জানান, ৩৫ জন বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল মঙ্গলের প্রশাসনিক বৈঠকে। ৩৫ জনেই উপস্থিত ছিলেন। তারমধ্যে ৩৩ জন বিজেপির, তৃণমূলের ২ জন। চারজন সাংসদ উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'বিরোধী দলের এক সাংসদ বলেই ফেললেন, আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার, তাই আমি মন খুলে আজ বলছি। আমরা  এই বন্ডিং তৈরি করতে চাইছি।'  

    সঙ্গেই তিনি বলেন, 'নির্বাচনের সময় রাজনীতি হবে, সারাবছর কাজ করতে হবে।' তাঁর সংযোজন, 'নানা পরিকাঠামো উন্নয়ন থেকে পিছিয়ে গিয়েছে, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গিয়েছি।  সরকারের সম্পূর্ণ বিপর্যয় হয়েছে, শাসকের আইন নয়, আইনের শাসন চালু করতে হবে। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্যা পিপল, বাই দ্যা পিপল, অফ দ্যা পিপল।' 

    একইসঙ্গে তিনি বলেন, 'সবাই ইউনাইটেড হয়ে গিয়েছে, উন্নয়নের পক্ষে। যাঁরা উন্নয়নের বাইরে থাকবেন, তাঁরা বিচ্ছিন্ন হয়ে যাবেন। ঘাটালের এমপি বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান কমিটমেন্ট ছিল। আমাদেরও ছিল, আমি বলেছি সেটা। আমরা করব সেটা। এটা ক্রেডিট, ডিসক্রেডিটের বিষয় নয়।'

    মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, 'মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে, উন্নয়নের কাজ ঠিকঠাক করে করা, ভোটের সময় রাজনীতি করব। তর্ক-বিতর্ক, আলোচনা, সমালোচনা হবে। সারাবছর বিকাশের কাজ করব।' 

     
  • Link to this news (আজকাল)